Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ ভারতীয়দের অসম্মান নিয়েও বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী, মোদীকে খোঁচা দিয়ে বললেন...

কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ওরা কিন্তু বাংলার লোক নয়।

অবৈধ ভারতীয়দের অসম্মান নিয়েও বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী, মোদীকে খোঁচা দিয়ে বললেন...

বিরোধীশূন্য বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির কাছে প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: 18 February 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের যেভাবে ফেরত পাঠানো হয়েছে, তা নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ভুলে গিয়েছিলেন বাংলাটা ভারতের মধ্যে। সব থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত রাজ্য। আমি তো প্রশ্ন করতে পারি! যারা এল তাদের শিকল বেঁধে নিয়ে এল। কেন? কী উত্তর আপনাদের?

মমতা বলেন, বলে দিচ্ছেন ওটা ওদের দেশের নিয়মকানুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি যেদিন ওখানে ছিলেন, সেদিনও কিন্তু নিয়ে আসা হয়েছে এইভাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, প্রোটোকল তো একেক দেশের একেক রকমের হয় না। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন? 

কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, 'ওরা কিন্তু বাংলার লোক নয়। ওরা গুজরাতের লোক, পাঞ্জাবের লোক, মহারাষ্ট্রের লোক। যদি কেউ ফিরেও থাকে। আপনি বলতে পারতেন, আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমাদের ফ্লাইটে করে নিয়ে আসা হোক। আপনি বলতে পারতেন যদি কেউ থেকে থাকে আমরা ফিরিয়ে আনব। আপনি দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন, তাহলে বলতে পারতাম সম্মানের সঙ্গে তারা ফিরে আসতে পারব। কিন্তু, সেই দায়িত্ব তো আপনারা নেননি। যদি নিতেন তাহলে পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে নিয়ে আসা হতো না। এদের মধ্য শিশু-মহিলা সবাই ছিল। কাউকে বাদ দেওয়া হয়নি। কই তখন তো আপনাদের প্রতিবাদ করতে দেখা যায়নি! তিনি আরও বলেন, যদি আমাদের বাংলার কেউ থাকে বলবেন, আমরা নিজেরা ফিরিয়ে আনব।'


```