Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জলমগ্ন তারাপীঠের মহাশ্মশান, বন্ধ দেহ সৎকারের কাজ

অতি বৃষ্টির জেরে বিপর্যস্ত তারাপীঠের মহাশ্মশানও!

জলমগ্ন তারাপীঠের মহাশ্মশান, বন্ধ দেহ সৎকারের কাজ

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 August 2024 15:52

 দ্য ওয়াল ব্যুরো: অতি বৃষ্টির জেরে বিপর্যস্ত তারাপীঠের মহাশ্মশানও!

স্থানীয় সূত্রের খবর, টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর জলস্তর বেড়ে বিপত্তি ঘটেছে। নদী উপচে জল ঢুকে পড়েছে শ্মশানে। শ্মশানের বিভিন্ন এলাকায় প্রায় এক কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে। শনিবার আপাতত দেহ সৎকারের কাজ বন্ধ রাখা হয়েছে। যদিও শ্মশান কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গত কযেকদিন ধরেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে প্রতিটি এলাকায় নদীর জলস্তর বাড়ছিল। বৃহস্পতিবার বিকেলের পর থেকে বীরভূমের রামপুরহাটে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। 

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলেই দ্বারকা নদীর জলস্তর বিপদ সীমা ছুঁয়েছিল। তখন থেকেই মন্দির সংলগ্ন শ্মশানে নদীর জল ঢুকতে শুরু করে। শনিবার সকালে তা প্রায় এক কোমর সমান হয়ে যায়। ডুবে যায় শ্মশানের বিস্তীর্ণ এলাকা। তবে দুপুরের পর থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় জল নামতে শুরু করেছে বলে খবর। 

জানা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের জেরে গত চারদিন ধরে বিপর্যস্ত রামপুরহাট মেডিক্যাল কলেজের পরিষেবা। বন্ধ রয়েছে সিটি স্ক্যান, এক্স-রে পরিষেবাও। ফলে চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছেন রোগী এবং তাঁদের আত্মীয়েরা। 

প্রসঙ্গত, জেলায় জেলায় নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার মধ্যে যেমন বীরভূমের জয়দেবের কাছে অজয় নদীর উপর ফেরিঘাট রয়েছে তেমনি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ফেয়ার ওয়েদার ব্রিজ ভেসে গেছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতেও।


```