Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টানা ২১ ঘণ্টা দক্ষিণ কলকাতার বহু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে, আগেই জানিয়েছিল পুরসভা

শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ।

টানা ২১ ঘণ্টা দক্ষিণ কলকাতার বহু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে, আগেই জানিয়েছিল পুরসভা

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 January 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: টালার পর এবার গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় হবে মেরামতির কাজ। যে কারণে শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ।

পুরসভার তরফে গত সপ্তাহেই সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার তরফে জানানো হয়েছে, জল সরবরাহে মাঝেমধ্যেই সমস্যা তৈরি হচ্ছে। তাই টালার মতো এক্ষেত্রেও মেরামতির কাজের জন্য জল পরিষেবা বন্ধ রাখা হবে। 

পুরসভার তরফে দুবেলা পানীয় জল সরবরাহ করা হয় বাসিন্দাদের। গার্ডেনরিচের জল প্রকল্প থেকে কালীঘাট, রানিকুঠি, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া, মেটিয়াব্রুজ-সহ বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ করা হয়। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার ৮ থেকে ১৬ নম্বর ওয়ার্ড। 

সংশ্লিষ্ট এলাকায় শনিবার সকাল ৯টার পর ফের রবিবার সকাল ৬টায় জল সরবরাহ করা হবে। তবে শীতকাল হওয়ায় তুলনামূলকভাবে সমস্যা কম হবে বলেই মনে করা হচ্ছে। এর আগে মেরামতির জন্য টালা ট্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল। যার জেরে জল দুর্ভোগে পড়েছিলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। 


```