Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের অতিথিরা হাজির সুন্দরবনের খালে-বিলে, তবে সংখ্যায় কম, আরও পাখির অপেক্ষায় বাসিন্দারা

সুন্দরবন এলাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা। তবে অন্যবারের তুলনায় সংখ্যায় নগন্য। পাখির সংখ্যা কমে যাওযায় মন খারাপ সুন্দরবনবাসীদের। 

শীতের অতিথিরা হাজির সুন্দরবনের খালে-বিলে, তবে সংখ্যায় কম, আরও পাখির অপেক্ষায় বাসিন্দারা

শেষ আপডেট: 25 November 2023 11:53

দ্য ওয়াল ব্যুরো, সুন্দরবন: বাতাসে হিমেল হাওয়ার পরশ সবেমাত্র অনুভূত হয়েছে। বলা ভালো, শীতের ছোঁয়া লেগেছে মাত্র। এরই মধ্যে সুন্দরবন এলাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা। তবে অন্যবারের তুলনায় সংখ্যায় নগন্য। পাখির সংখ্যা কমে যাওযায় মন খারাপ সুন্দরবনবাসীদের। 

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে নদী, খাল, ঝিল, মেছো ভেঁড়ি এবং বিভিন্ন জলাশয়। যেখানে বেশ কিছু জায়গায় মৎস্য চাষ হয়। আর এই জলাশয়গুলিতেই গত কয়েক দিন ধরে পরিযায়ী পাখিদের দেখা মিলছে। তবে এই বছর সুন্দরবনের বিভিন্ন জায়গায় সংখ্যায় অনেক কম পরিযায়ী পাখি নজরে এসেছে। তাই আরও পাখির অপেক্ষায় এলাকাবাসীরা। 


বিভিন্ন দেশের ৪০টির বেশি প্রজাতির পরিযায়ী পাখিদের এখানে দেখা মেলে। মদন টাক, স্যাংকল, হাঁস পাখি, সাদা বক, কুনো বক, কাকপাখি, ডুবুরি, মাছরাঙা, বাটাং, পানিকৌড়ি, বেকচো, ধাড়বক, কাকবক সহ বিভিন্ন প্রজাতির পাখিরা বিভিন্ন জলাশয়ে শীত পড়তেই ভিড় জমায়। খাবারের সন্ধানেই তাঁরা সুদূর সাইবেরিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং মায়ানমার থেকেও এ দেশে আসতে শুরু করে। 
 

পরিযায়ী পাখির সংখ্যা কমার ক্ষেত্রে বিজ্ঞানীরা দু’টি বিষয়কে দায়ী করছেন। প্রথম হল পরিবেশ দূষণ।  অন্যটি হল পাখিদের আসার জায়গাগুলি হারিয়ে যাওয়া। যত্রতত্র জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে। জলাশয়ের ছোট হয়ে যাচ্ছে। ফলে, পরিযায়ী পাখির সংখ্যা কমছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই ধরনের পাখিদের ভূমিকা অপরিসীম। তাই পরিবেশ বাঁচাতে গেলে পরিযায়ী পাখিদের আনাগোনা প্রয়োজন বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

সুন্দরবনবাসীর অভিযোগ, মেছো ভেড়ি সহ যে সকল জলাশয়গুলি রয়েছে, সেখানে মৎস্য চাষের সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। যার জন্য একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে এই সকল পরিযায়ী পাখিরা। স্থানীয়রা চাইছেন, আবারও আগের মতো এলাকায় পরিযায়ী পাখিরা এসে ভিড় জমাক। তবে কি আবারও পরিযায়ী পাখিদের ভিড় জমবে? নাকি ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাবে ভিন দেশি পাখিদের আনাগানা? ইতিবাচক উত্তরের আশায় সুন্দরবনবাসী। 


```