Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজার আমলের ঘুড়ি মেলার ঐতিহ্য এখনও বহাল বর্ধমানে, সংক্রান্তির আকাশ থাকে পরিপূর্ণ

ঘুড়ির মেলাও হয় এমন কথা জানা ছিল কি? বর্ধমানে হয় এই মেলা। হাল ফ্যাশনের ঘুড়ি ছাড়াও এই মেলায় পাওয়া যায় ট্র্যাডিশনাল ঘুড়িও। 

রাজার আমলের ঘুড়ি মেলার ঐতিহ্য এখনও বহাল বর্ধমানে, সংক্রান্তির আকাশ থাকে পরিপূর্ণ

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 January 2025 15:44

চন্দন ঘোষ, বর্ধমান

নানা ধরনের মেলার কথা তো শুনেছে। ঘুড়ির মেলাও হয় এমন কথা জানা ছিল কি? বর্ধমানে হয় এই মেলা। হাল ফ্যাশনের ঘুড়ি ছাড়াও এই মেলায় পাওয়া যায় ট্র্যাডিশনাল ঘুড়িও। 

সদরঘাটের দামোদরের চরে শুরু হয়েছে ঘুড়ি মেলা। শোনা যায়, রাজার আমল থেকে এই মেলা চলছে। বর্ধমানের মহারাজা ছিলেন মেহতাব চাঁদ। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে তিনি বিদেশ থেকে ঘুড়ি আনাতেন। সেখানে রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেন রাজপরিবারের সদস্যরা। সেই ঐতিহ্য আজও বয়ে নিয়ে যাচ্ছে এখনকার প্রজন্ম। 

বর্তমান সময়ে দাঁড়িয়ে কি আদৌ ঘুড়ি নিয়ে কারও মধ্যে বেশি উচ্ছ্বাস দেখা যায়? বিক্রেতাদের দাবি, এখনকার প্রজন্ম ঘুড়ি ওড়াতে চাইছে না। তাছাড়া ঘুড়ি, সুতোর দামও বেড়েছে। তাই অনিহা দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, ঘুড়ি ওড়ানোটা এখানকার একটা সংস্কৃতি। তাই দামের জন্য ঘুড়ি কম উড়লেও আকাশ কিন্তু একেবারে ফাঁকা নয়। ঘুড়ি উড়ছে। তবে আগে যা উড়ত, তার থেকে কম।

তবে বর্ধমানের এই মেলা কিন্তু জমজমাট। ঘুড়ি যেমন উড়ছে, তেমন কাটাও পড়ছে আর ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে 'ভোকাট্টা' শব্দও। 


```