দ্য ওয়াল ব্যুরো: কোন প্রাণীর চোয়াল সবচেয়ে বেশি শক্ত? এই প্রশ্নের উত্তরে এবার থেকে আপনি বলতেই পারেন, কুমিরের। হ্যাঁ, অন্তত একটি ভিডিয়ো দেখলে আপনারও তাই মনে হবে। গোটা একটা তরমুজ যে ভাবে একটি কুমির ছত্রখান করে দিয়েছে, তা দেখলে আপনার বেশ ভয়ই লাগবে। এমনিই এই প্রাণীকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের শেষ নেই। তার উপর ভয়ঙ্কর সেই আগ্রাসী কামড়।
দেখুন সেই ভিডিয়ো--
https://www.facebook.com/NBCMontana/videos/423945281547206/?v=423945281547206
ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে, সে অবলীলায় গোটা একটা তরমুজকে গুঁড়িয়ে দিয়ে তার কিছুটা খেয়ে হেলেদুলে চলে যাচ্ছে জলে। যেভাবে সে গোটা একটা তরমুজ চোয়ালের চাপে ফাটিয়ে আশপাশের জল লাল করে দিয়েছে, তা দেখলে গা শিউরে উঠবে নিশ্চিত।
ভিডিয়োটি এনবিসি মনটানা সোশ্যাল সাইটে দেওয়ার পরেই ভাইরাল হয়েছে। সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্মের একটি কুমির এই কাণ্ড ঘটিয়েছে। আমেরিকার এই জুলজিক্যাল পার্কে রাখা কুমিরগুলোর আয়তনও বেশ পেল্লাই। সাধারণত এই কুমিরগুলোকে আমেরিকার দক্ষিণপূর্ব এলাকা থেকে এনে এখানে রাখা হয়।