Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সঙ্গীত গাইছে একরত্তি 'সেনা', মিষ্টি গলা শুনলে গলে যাবেন আপনিও

দ্য ওয়াল ব্যুরোঃ দেখতে একরত্তি। বয়সেও তাই। কিন্তু সেই একরত্তি মেয়ের গলায় দেশের জাতীয় সঙ্গীত (national anthem) যে কত মধুর শোনায়, তা না দেখলে বোঝা যাবে না। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে একরত্তির সেই গানই শুনেছেন নেটিজেনরা। তা নিয়ে রীতিমতো আলোড়

জাতীয় সঙ্গীত গাইছে একরত্তি 'সেনা', মিষ্টি গলা শুনলে গলে যাবেন আপনিও

শেষ আপডেট: 29 August 2021 09:45

দ্য ওয়াল ব্যুরোঃ দেখতে একরত্তি। বয়সেও তাই। কিন্তু সেই একরত্তি মেয়ের গলায় দেশের জাতীয় সঙ্গীত (national anthem) যে কত মধুর শোনায়, তা না দেখলে বোঝা যাবে না। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে একরত্তির সেই গানই শুনেছেন নেটিজেনরা। তা নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। ১৩ অগস্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি ছোট্ট মেয়েকে জাতীয় সঙ্গীত গাইতে শোনা গিয়েছে। তার পরনে সেনাবাহিনীর পোশাক। মেয়েটির বয়স মাত্র পাঁচ বছর। কিন্তু এত মিষ্টি তার গলা, যে তাতেই মজেছেন সকলে। আরও পড়ুনঃ প্রেসার কুকারে মাথা আটকে বড় বিপত্তি, একরত্তিকে বাঁচালেন ডাক্তারবাবুরা জানা গেছে, একরত্তি মেয়েটির নাম এসথার নামতে। সে মিজোরামের বাসিন্দা। এবছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চারদিকে নানা অনুষ্ঠান লেগেই আছে। তেমনই এক অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের দুদিন আগে জাতীয় সঙ্গীত গেয়ে সকলকে মুগ্ধ করেছে এসথার। সেই ভিডিও এতদিন পরে এখনও সমান জনপ্রিয়। https://twitter.com/ZoramthangaCM/status/1426845051397689348?s=20 জানা গেছে মেয়েটিকে প্রথমে জাতীয় সঙ্গীত গাইতে শুনে সেনাবাহিনীর লোকেরা তার সঙ্গে যোগাযোগ করে। তারপর তাকে এই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়। দু-মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে তেরঙা পতাকার দিকে স্যালুট ঠুকে হাসিমুখে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গাইছে একরত্তি এসথার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে মিজোরামের মুখ্যমন্ত্রীর নজরেও পড়েছে একরত্তি মেয়ে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```