Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ মাস জেলে ছিলেন, মানিক ভট্টাচার্য কি ওই সময়ের বিধায়ক ভাতা পাবেন? জানিয়ে দিলেন অধ্যক্ষ

গত বছরের সেপ্টেম্বরে জেল মুক্তির পরই নিজের বকেয়া ওই বিধায়ক ভাতার জন্য বিধানসভায় আবেদন করেছিলেন মানিক।

২৩ মাস জেলে ছিলেন, মানিক ভট্টাচার্য কি ওই সময়ের বিধায়ক ভাতা পাবেন? জানিয়ে দিলেন অধ্যক্ষ

মানিক ভট্টাচার্য।

শেষ আপডেট: 11 February 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় টানা ২৩ মাস জেলবন্দি ছিলেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত বছরের সেপ্টেম্বরে জেল মুক্তির পরই নিজের বকেয়া ওই বিধায়ক ভাতার জন্য বিধানসভায় আবেদন করেছিলেন মানিক।

মঙ্গলবার এ বিষয়ে দীর্ঘ শুনানির পর বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দিলেন, জেলে থাকাকালীন সময়ের বিধায়ক ভাতা পাবেন না মানিক ভট্টাচার্য।

অধ্যক্ষ জানান, এজির পরামর্শ নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজি পরিষ্কার জানিয়ে দিয়েছে, এসব ক্ষেত্রে ভাতা পাবেন না সংশ্লিষ্ট বিধায়ক।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় মানিকের পাশাপাশি তাঁর স্ত্রী ও ছেলেকেও গ্রেফতার করা হয়। স্ত্রী ও ছেলের পর গত বছরের ১২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান মানিক।

এরপরই নিজের বকেয়া বেতনের দাবিতে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মানিক। দীর্ঘ শুনানির পর মানিকের সেই আবেদন খারিজ করা হল। অধ্যক্ষ জানিয়েছেন, নজিরবিহীন এই অর্ডার সংরক্ষিত করে রাখা হল। তবে এ ব্যাপারে পলাশীপাড়ার বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```