Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মাইকেল মামার জন্যই কি রাফায়েল কেনেনি কংগ্রেস, প্রশ্ন মোদীর

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সম্প্রতি এক বিদেশী সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার পরিবারের প্রতি একপ্রকার বিদ্বেষ পোষণ করেন। এরপর বুধবার রাফায়েল বিতর্কে ফের রাহুল তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ করল

মাইকেল মামার জন্যই কি রাফায়েল কেনেনি কংগ্রেস, প্রশ্ন মোদীর

শেষ আপডেট: 9 January 2019 09:11

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সম্প্রতি এক বিদেশী সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার পরিবারের প্রতি একপ্রকার বিদ্বেষ পোষণ করেন। এরপর বুধবার রাফায়েল বিতর্কে ফের রাহুল তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মোদী। এদিন তিনি মহারাষ্ট্রের শোলাপুরে এক জনসভায় ভাষণ দেন। তাঁর প্রশ্ন, মাইকেল মামার জন্যই কি ইউপিএ আমলে রাফায়েল কেনা হয়নি? অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার সময় ক্রিশ্চিয়ান মাইকেল দালালি পেয়েছিলেন বলে অভিযোগ। মাইকেল নাকি জেট বিমান কেনার সময়ও কমিশন পাওয়ার চেষ্টা করেছিলেন। রাফায়েলের নির্মাতা দাসো কোম্পানির থেকে কমিশন পাওয়া যাবে না বুঝে তিনি নাকি প্রতিদ্বন্দ্বী ইউরোফাইটার নামে এক কোম্পানির হয়ে দালালি করছিলেন। ভারতকে সেই কোম্পানির জেট বিমান কেনাতে চেয়েছিলেন। মোদী এদিনের ভাষণে পরোক্ষে সেকথাই উল্লেখ করেছেন। মোদীর কথায়, মাইকেল মামা অন্য কোম্পানির হয়ে লবি করছিলেন। কংগ্রেসের যে নেতারা এখন হইচই করছেন, তাঁদের এখন জবাব দিতে হবে, তাঁদের সঙ্গে মাইকেল মামার সম্পর্ক কী ছিল? তাঁরা কি উত্তর দেবেন না? চৌকিদার কি এ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করবে না? কিছুদিন আগে এক পত্রিকার রিপোর্টে জানা যায়, অগুস্তা ওয়েস্টল্যান্ডের এক দালালের বাড়িতে তল্লাশি করে কয়েকটি নথিপত্র পাওয়া গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ক্রিশ্চিয়ান মাইকেল ও ওই দালাল চেষ্টা করছিলেন, ফ্রান্সের দাসো কোম্পানির বদলে ইউরোফাইটার কোম্পানির বিমান কিনুক ভারত। তাহলে ওই দুই দালাল বিপুল অর্থ কমিশন পেতেন। কংগ্রেস গত কয়েক মাস ধরে রাফায়েল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপির বিরুদ্ধে। তাদের বক্তব্য, মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানি রাফায়েল ডিলে ৩০ হাজার কোটি টাকা পেয়েছেন। কিন্তু দেশ ওই চুক্তিতে লাভবান হয়নি। মোদী এদিন তার জবাবে ইঙ্গিত দিয়েছেন, নেহরু পরিবারের ঘনিষ্ঠ ক্রিশ্চিয়ান মাইকেল যাতে লাভবান হন, সেজন্য ইউপিএ আমলে রাফায়েল কেনা হয়নি। তাদের আসল উদ্দেশ্য ছিল, মাইকেলের ঘনিষ্ঠ কোম্পানির থেকে বিমান কেনা। মোদী জনসভায় প্রশ্ন তোলেন, আপনারা কি চৌকিদারকে সমর্থন করেন? মাইকেল মামার ‘সৌদেবাজি’-র জন্যই কি কংগ্রেস আমলে রাফায়েল জেট কেনা হয়নি? তিনি ইঙ্গিত করেন, কংগ্রেস আমলেও ১২৬ টি রাফায়েল বিমান কেনার কথা হয়েছিল। কিন্তু বাস্তবে কেনা হয়নি। কিন্তু মোদী এদিন রাহুল গান্ধী বা অপর কারও নাম উল্লেখ করেননি।

```