Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের সুনাম বজায় রাখতেই ছুটিতে পাঠানো হয়েছে দুই কর্তাকে, সাফাই জেটলির

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার মধ্যরাতে সিবিআইয়ের ডিরেক্টর অলক বর্মা ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানোর পরেই দলমতনির্বিশেষে সরব হয়েছেন বিরোধীরা। বুধবার সরকারের হয়ে প্রথমে মুখ খুললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, নিরপেক্ষ ত

সিবিআইয়ের সুনাম বজায় রাখতেই ছুটিতে পাঠানো হয়েছে দুই কর্তাকে, সাফাই জেটলির

শেষ আপডেট: 24 October 2018 09:37

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার মধ্যরাতে সিবিআইয়ের ডিরেক্টর অলক বর্মা ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানোর পরেই দলমতনির্বিশেষে সরব হয়েছেন বিরোধীরা। বুধবার সরকারের হয়ে প্রথমে মুখ খুললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে, দেশের শীর্ষস্থানীয় এক সংস্থার সততা বজায় রাখতে দুই অফিসারকে ছুটিতে পাঠানো দরকার ছিল। তিনি পরে আরও নির্দিষ্ট করে বলেন, সিবিআইয়ের ডিরেক্টর অলক বর্মা ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই দুই সিনিয়র অফিসারকে ছুটিতে যেতে বলা হয়েছে। গত এক মাস ধরে অলক বর্মা ও রাকেশ আস্থানা পরস্পরকে দুর্নীতিগ্রস্ত বলে সমালোচনা করেছেন। সিবিআইয়ের কর্তাদের মধ্যে এমন বিরোধ কখনও দেখা যায়নি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, আস্থানা মোদীর ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিবিআই এখন বিবিআই, মানে বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আইনজীবী প্রশান্তভূষণ, সকলেই অলক বর্মাকে ছুটিতে পাঠানোর নিন্দা করেন।

আরও পড়ুন--অলোক বর্মা, আস্থানাকে ছুটিতে পাঠিয়ে নাগেশ্বরকে ডিরেক্টর করলেন মোদী

নিন্দার জবাবে জেটলি বলেন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে দুজনকে ছুটিতে পাঠানো হয়েছে।  যদি তদন্তে দেখা যায়, তাঁরা নির্দোষ, অবশ্যই ফিরে আসবেন।

```