
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 7 September 2024 11:45
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে দিকে দিকে সংগঠিত হচ্ছে আন্দোলন। তারই মাঝে সোশ্যাল মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়। এবার একই হুঁশিয়ারি দিল রাজ্য পুলিশ।
শনিবার সকালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে সোশ্যাল মাধ্যমে একটি পোস্টে জানানো হয়েছে, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত, শুক্রবার সন্ধেয় হরিপালে একটি শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। তবে এখনও সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।
Reference an alleged sexual assault of a minor girl at Haripal yesterday evening.
— West Bengal Police (@WBPolice) September 7, 2024
Investigation till now, including the medico legal opinion, has revealed that there are no suspects at this stage.
Request to respect the privacy of the girl child and her family. Stern legal…
ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির পরিবারের সম্মানে গোপনীয়তা রক্ষার পরিবর্তে তা নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে। এর বিরুদ্ধেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে আরজি করের নির্যাতিতার ছবি-ভিডিও যাতে কোনওভাবে না ছড়ায় তার জন্য কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা দ্রুত মুছে দেওয়ারও নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু এখনও তা ছড়াচ্ছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সিবিআইয়ের রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।