Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Wari Club: প্রাণ ফিরল ‘ভস্মীভূত উয়াড়ি’র, অতীত ক্ষত ঢেকে পয়লার নতুন ভোর ঐতিহ্যবাহী ক্লাবের  

দ্য ওয়াল ব্যুরো: সেই এপ্রিল মাস, তিনবছর আগের এপ্রিল ভয়াবহ (Burnt Down) হয়ে রয়েছে উয়াড়ি ক্লাবের (Wari Club) কর্তাদের কাছে। সাতসকালে ময়দান (Kolkata Maidan) থেকে কর্তাদের বাড়িতে ফোন গিয়েছিল, ‘‘স্যার, আপনাদের ক্লাব জ্বলে পুরো শেষ হয়ে

Wari Club: প্রাণ ফিরল ‘ভস্মীভূত উয়াড়ি’র, অতীত ক্ষত ঢেকে পয়লার নতুন ভোর ঐতিহ্যবাহী ক্লাবের  

শেষ আপডেট: 15 April 2022 14:00

দ্য ওয়াল ব্যুরো: সেই এপ্রিল মাস, তিনবছর আগের এপ্রিল ভয়াবহ (Burnt Down) হয়ে রয়েছে উয়াড়ি ক্লাবের (Wari Club) কর্তাদের কাছে। সাতসকালে ময়দান (Kolkata Maidan) থেকে কর্তাদের বাড়িতে ফোন গিয়েছিল, ‘‘স্যার, আপনাদের ক্লাব জ্বলে পুরো শেষ হয়ে গিয়েছে, আসুন স্যার দ্রুত, বাকিটা যদি বাঁচাতে পারেন!’’

২০১৯ সালের ১ এপ্রিল। হোসপাইপ দিয়ে সবে ভোরের রাজপথ ধোয়া হচ্ছে। মেয়ো রোডের পাশের ক্লাব সেইসময় জ্বলছে দাউদাউ করে। টাউন, রাজস্থান, বিজি প্রেসের ক্লাব তাঁবুতে থাকা মালিরা রাস্তায় নেমে এসে চিৎকার লাগিয়েছেন, দাদা, আমাদের উয়াড়ি ক্লাবটাকে বাঁচান, সব শেষ হয়ে গেল!

Bar Puja: ময়দানে ফিরল আবেগ, বারপুজেোর চেনা ছবি, দু’প্রধানে উৎসবের রঙ মিশল মিস্টি মুখে

কে কোন ক্লাবে কাজ করেন, ভুলে গিয়েছেন। ক্লাবটাকে বাঁচাতে হবে। দমকলের ইঞ্জিন এল, কর্মীরা অক্লান্ত পরিশ্রম করলেও সব নথি শেষ হয়ে গেল। ১২৩ বছরের একটা ক্লাবের ইতিহাস নিমেষে পুড়ে খাক হয়ে গিয়েছিল। ওই ক্লাবের সচিব সিএবি-র নামী কর্তা প্রবীর চক্রবর্তী মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছিলেন দুঃখে, হতাশায়।

সেই ক্ষত মিটল অবশেষে শুক্রবার বাংলা নববর্ষের দিনে। নতুনভাবে ফের পথ চলা শুরু হল উয়াড়ির। তাঁবুতে পুজো হল সাড়ম্বরে। ঝাঁ চকচকে তাঁবু দেখে কে বলবে, এই ক্লাবের দেওয়ালে ছিল কিছুদিন আগেও পোড়া আস্তরণ।

উয়াড়ি অ‍্যাথলেটিক ক্লাবের জন্ম আদতে পূর্ববঙ্গে। পরবর্তীকালে পাখি সেন, পঙ্কজ গুপ্ত, দীণেশ দত্ত সহ বেশ কিছু কর্তারা কলকাতার ময়দানে উয়াড়ি ক্লাব শুরু করেছিলেন। তখন বাংলাদেশের উয়াড়ির শাখা হিসেবেই কলকাতার উয়াড়ীর পথ চলা (১৮৯৮) শুরু হয়।

একটা সময় কলকাতা লিগে দাপটের সঙ্গে ইস্টবেঙ্গল,মোহনবাগান এবং মহামেডানকে হারিয়েছে উয়াড়ি। ১৯৪৭ সালের ২১ মে লিগে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল উয়াড়ি। এই ক্লাব বাংলাকে অসংখ্য ফুটবলার উপহার দিয়েছে। এই ক্লাবে অবদান রয়েছে প্রবাদপ্রতীম কর্তা বাঘা সোমেরও। দিলীপ পালিত, সমরেশ চৌধুরী, তুষার রক্ষিত শুরু করে বাসুদেব মন্ডল থেকে হালফিলের কিংশুক প্রামানিক, প্রীতম কোটাল সকলের উত্থান এই ক্লাব থেকেই।

এদিন সেনা আধিকারিকদের হাত দিয়ে নতুন ক্লাব তাঁবুর উদ্বোধন হয়েছে। ছিলেন আইএফএ-র চেয়ারম্যান তথা এআইএফএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তসহ আইএফএ সচিব জয়দীপও।

নতুন তাঁবু দেখে চোখে জল সচিব প্রবীর বাবুর। তিনি জানিয়েছেন, ‘‘এই দুঃসময়ে অনেকেই পাশে ছিলেন, আবার অনেকেই না চেনার ভান করেছেন। আমরা সেই অতীত ভুলে আবারও পথ চলতে চাই। তবে পুরনো সব নথি শেষ হয়ে গিয়েছে, সেগুলি আর ফিরে পাব না, এটাই কষ্টের।’’


```