Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দায়িত্ব নিয়েই বাগানের নয়া কোচ ফার্নান্দো, ‘সমর্থকদের সেরা ব্র্যান্ডের ফুটবল দেখাব’

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগানের দায়িত্ব নিলেন জুয়ান ফার্নান্দো। সোমবারই তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। দায়িত্ব গ্রহণের পরে স্প্যানিশ তরুণ কোচ বলেছেন, ‘‘জয় তো বটেই, পাশাপাশি সমর্থকদের ভাল ফুটবল উপহার দিতে চাই। আমি নিজে ১১০ শতাংশ দেওয়ার চেষ

দায়িত্ব নিয়েই বাগানের নয়া কোচ ফার্নান্দো, ‘সমর্থকদের সেরা ব্র্যান্ডের ফুটবল দেখাব’

শেষ আপডেট: 20 December 2021 14:03

দ্য ওয়াল ব্যুরো: এটিকে মোহনবাগানের দায়িত্ব নিলেন জুয়ান ফার্নান্দো। সোমবারই তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। দায়িত্ব গ্রহণের পরে স্প্যানিশ তরুণ কোচ বলেছেন, ‘‘জয় তো বটেই, পাশাপাশি সমর্থকদের ভাল ফুটবল উপহার দিতে চাই। আমি নিজে ১১০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সমর্থকদের এও বলতে চাই, আমরা খুব দ্রুত উৎসব পালন করব। দলের উন্নতির জন্য আমি লাগাতার লেগে থাকব।’’ রবিবারই এফসি গোয়ার তরফ থেকে বলা হয়েছিল, ফার্নান্দো রিলিজ অর্ডার চেয়েছেন, তাঁকে আমরা দিয়েও দিয়েছি। তবে এটিকে মোহনবাগানকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই ফার্নান্দোকে কোচ করতে হল। মঙ্গলবারই আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন রয় কৃষ্ণ, হুগো বুমোসরা। দলের সঙ্গে কোচ হিসেবে রিজার্ভ বেঞ্চে থাকবেন ফার্নান্দো। এফসি গোয়ায় ফার্নান্দো পেতেন এক কোটি ২০ লক্ষ, এটিকে মোহনবাগান তাঁকে দেবে বছরে সাড়ে চার কোটি টাকা। আন্তোনিও লোপেজ হাবাস পদত্যাগ করার পরে বাগান কর্তারা ফার্নান্দোকেই কোচ চেয়েছিলেন। কারণ তিনি যেহেতু স্প্যানিশ জানেন, তাতে দলের ফুটবলারদের সঙ্গে সমন্বয়সাধন করতে সুবিধে হবে। এমনকি বায়ো বাবলের মধ্যে ছিলেন বলে তাঁকে পেতে সমস্যা হবে না। অন্য জায়গা থেকে কোচ করা হলে তাঁকে কোয়ারেন্টিনে রাখতে হতো। https://twitter.com/atkmohunbaganfc/status/1472919204462432264 গত মরসুমে সার্জিও লোবেরোর কোচিংয়ে দুর্দান্ত ফুটবল খেলছিল গোয়া। কিন্তু আচমকা প্লে অফের আগেই তাঁকে সরিয়ে ৪০ বছরের সুদর্শন ফার্নান্দোকেই কোচ করে গোয়া। তাঁর কোচিংয়েও দল টানা ১৫টি ম্যাচ জিতেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্সিপোলিস, আল রায়হানের মত দলের বিরুদ্ধে লড়াই করে এসেছে গোয়া। কিংবদন্তি কোচ লরাঁ ব্লা-র রায়হানের সঙ্গে ১-১ ড্র-ও করে গোয়া। গোলকিপার ধীরজ সিং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা করে নেন। এই স্প্যানিশ এমন এক সময়ে এটিকে মোহনবাগানের কোচ হলেন, যখন চার ম্যাচে জয় নেই দলের। দুটি ড্র ও দুটি হারের পরে ব্যর্থতার দায়ভার নিয়ে সরে গিয়েছেন হাবাস। তাই ফার্নান্দোর কাছে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।    

```