Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার থেকে ড্রোনের মাধ্যমে বাড়িতে মুদির দোকানের জিনিসপত্র পৌঁছে দিতে পারে ওয়ালমার্ট

দ্য ওয়াল ব্যুরো : মুদির দোকানের জিনিসপত্র যাতে ড্রোনের মাধ্যমে দ্রুত খদ্দেরের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেজন্য পাইলট প্রজেক্ট চালু করেছে ওয়ালমার্ট। ইতিমধ্যে ফ্লাইট্রেক্স নামে একটি সংস্থা ড্রোনের মাধ্যমে নানা পণ্য সরবরাহ করে। এবার একইপথে হাঁটছ

এবার থেকে ড্রোনের মাধ্যমে বাড়িতে মুদির দোকানের জিনিসপত্র পৌঁছে দিতে পারে ওয়ালমার্ট

শেষ আপডেট: 10 September 2020 07:42

দ্য ওয়াল ব্যুরো : মুদির দোকানের জিনিসপত্র যাতে ড্রোনের মাধ্যমে দ্রুত খদ্দেরের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেজন্য পাইলট প্রজেক্ট চালু করেছে ওয়ালমার্ট। ইতিমধ্যে ফ্লাইট্রেক্স নামে একটি সংস্থা ড্রোনের মাধ্যমে নানা পণ্য সরবরাহ করে। এবার একইপথে হাঁটছে ওয়ালমার্ট। অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্যই ওয়ালমার্ট এই পদক্ষেপ নিয়েছে। আমেরিকার আরাকানসাস প্রদেশের বেন্টনভিলে অঞ্চলে রয়েছে ওয়ালমার্টের হেড অফিস। নর্থ ক্যারোলিনার ফায়েটেভিলে অঞ্চলে গত বুধবার থেকে ড্রোনের মাধ্যমে জিনিসপত্র সরবরাহ করা শুরু হয়েছে। ওয়ালমার্ট জানিয়েছে, ক্লাউড কন্ট্রোল ড্রোন ব্যবহার করছে তারা। ওয়ালমার্টের কাস্টমার প্রোডাক্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টম ওয়ার্ড বলেন, "আগামী দিনে ড্রোনের মাধ্যমে লক্ষ লক্ষ প্যাকেজ সরবরাহ করা হবে। এখন অবশ্য ব্যাপারটা সায়েন্স ফিকশন বলে মনে হতে পারে।" কয়েক মাস ধরে বিশ্ব জুড়েই বিভিন্ন পণ্য হোম ডেলিভারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনা অতিমহামারীর মধ্যে বাজারে না গিয়ে হোম ডেলিভারি নিতে পছন্দ করছেন অনেকে। গত তিন মাসে ওয়ালমার্টের অনলাইন অর্ডারের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এর আগে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ফোর্ড মোটর কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ওয়ালমার্ট। এছাড়া গ্যাটিক এবং নুরো নামে দু'টি সেলফ ড্রাইভিং ভেহিকল নির্মাণকারী সংস্থার সঙ্গেও তারা চুক্তি করেছিল। কয়েকমাস আগে ফ্লিপকার্টের ৭৭ শতাংশ অংশীদারি কিনে নেয় বিশ্বের অন্যতম রিটেল বহুজাতিক, আমেরিকার ওয়ালমার্ট। এই মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে ফ্লিপকার্টের সঙ্গে তাদের ১,৬০০ কোটি ডলারের চুক্তি হয়েছে। যার মধ্যে ফ্লিপকার্টের ব্যবসা বৃদ্ধির জন্য বিনিয়োগ করা হবে ২০০ কোটি ডলার। এটাই এখনও পর্যন্ত ওয়ালমার্টের সবচেয়ে বড় অধিগ্রহণ। ওয়ালমার্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই অধিগ্রহণের ফলে ফ্লিপকার্টের ৭৭ শতাংশ অংশীদারিত্ব পাচ্ছে এই মার্কিন সংস্থা। বাকি অংশীদারিত্ব রয়েছে অন্যান্য শেয়ার-হোল্ডারদের হাতে। যার মধ্যে রয়েছে ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা বিন্নি বনসল, টেনসেন্ট, টাইগার গ্লোবাল এবং মাইক্রোসফট কর্প। ওয়ালমার্টের প্রেসিডেন্ট এবং সিইও জুরিথ ম্যাকেনা বলেছেন, ‘‘ভারতের বাজারে ফ্লিপকার্ট এবং ওয়ালমার্ট  তাদের আলাদা অস্তিত্ব বজায় রেখেই ব্যবসা করবে এবং দেশের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাবে।’’ গ্রাহকেরা অনেক উন্নত গুণমানের জিনিস পাবেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে বলে জানিয়েছেন ম্যাকেনা।

```