Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ হাজারের বেশি পদ অবলুপ্ত করতে চলেছে ওয়ালমার্ট, কোপ মার্কিন কর্মীদের উপর

দ্য ওয়াল ব্যুরো: আগেই ভারত থেকে ব্যবসা গুটিয়েছিল ওয়ালমার্ট ইনকর্পোরেটেড (Walmart)। এবার বিশ্বব্যাপী আর্থিক মন্দার কোপ পড়তে চলেছে সংস্থাটির মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত চাকরিজীবীদের উপর। সূত্রের খবর, পাঁচটি মার্কিন ই-কমার্স ফুলফিলমেন্ট সেন্

২ হাজারের বেশি পদ অবলুপ্ত করতে চলেছে ওয়ালমার্ট, কোপ মার্কিন কর্মীদের উপর

শেষ আপডেট: 4 April 2023 08:25

দ্য ওয়াল ব্যুরো: আগেই ভারত থেকে ব্যবসা গুটিয়েছিল ওয়ালমার্ট ইনকর্পোরেটেড (Walmart)। এবার বিশ্বব্যাপী আর্থিক মন্দার কোপ পড়তে চলেছে সংস্থাটির মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত চাকরিজীবীদের উপর। সূত্রের খবর, পাঁচটি মার্কিন ই-কমার্স ফুলফিলমেন্ট সেন্টারে ২ হাজারটিরও বেশি পদ অবলুপ্ত করতে চলেছে ওয়ালমার্ট (Job cuts)। তবে ওই কর্মীরা সংস্থার অন্য পদে চাকরি করতে পারবেন।

সূত্রের খবর, শুধুমাত্র টেক্সাসের ফোর্ট ওয়ার্থের ওয়ারহাউজেই ১ হাজার পদ সংকুচিত করা হচ্ছে। এছাড়া পেনসিলভ্যানিয়া ফুলফিলমেন্ট সেন্টারে ৬০০টি, ফ্লোরিডায় ৪০০টি এবং নিউ জার্সির ওয়ারহাউজে ২০০টি পদের বিলোপ করা হচ্ছে। তাছাড়াও সংস্থাটির ক্যালিফোর্নিয়ার ওয়ারহাউজেও বেশ কিছু পদ অবলুপ্ত করার কথা ভাবা হচ্ছে।

তবে বিপুল সংখ্যক পদ অবলুপ্ত করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু জায়গাতেই ব্যবসা বাড়াচ্ছে ওয়ালমার্ট। জানা গেছে, আরও বেশি সংখ্যক অনলাইন অর্ডার নেওয়ার জন্য কিছু জায়গার ওয়ারহাউজ থেকে কর্মী কমিয়ে তাঁদের অন্য জায়গার ওয়ারহাউজে কাজ দেওয়ার কথা ভাবছে ওয়ালমার্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থাগুলির মধ্যে ওয়ালমার্টেই সবচেয়ে বেশি সংখ্যক কর্মী চাকরি করেন। টুইটার, মেটা, গুগল কিংবা আমাজন ইতিমধ্যেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করলেও এতদিন সেই পথে হাঁটেনি ওয়ালমার্ট। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে সেদেশে সংস্থাটির কর্মীদের উপর ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়।

অরুণাচলের ১১টি জায়গার নাম বদলে দিয়েছে চিন, তীব্র আপত্তি ভারতের


```