Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহর জন্য অপেক্ষা করেছিলাম, দেখা হলে মনোবল বাড়ত: নির্যাতিতার বাবা

গত রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন শাহ।

অমিত শাহর জন্য অপেক্ষা করেছিলাম, দেখা হলে মনোবল বাড়ত: নির্যাতিতার বাবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 November 2024 19:51

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন শাহ। কিন্তু দেখা হয়নি। নির্দিষ্ট কর্মসূচি সেরে ওই দিন সন্ধের বিমানে দিল্লি ফিরে গিয়েছিলেন অমিত।

এবার এ ব্যাপারে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাবা বলেন, "দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলাম। উনি দেখা করবেন বলে বলাও হয়েছিল। একটা আশাও তৈরি হয়েছিল। কিন্তু দেখা হয়নি, ভবিষ্যতে হয়তো যোগাযোগ করবেন।"

এও বলেন, "আমাদের তো অন্য কোনও দাবি নেই। আমরা শুধু আমার মেয়ের বিচার চাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলে হয়তো মনের জোর বাড়ত। মনের কিছুটা শান্তি হত।"

নির্যাতিতার মা বলেন, "সেদিন অমিত শাহ না আসতে পারলেও অগ্নিমিত্রা পল, কৌস্তভ বাগচী সহ বিজেপির অনেকেই এসেছিলেন। ওরা আশ্বস্ত করছেন। তবে যতক্ষণ মেয়েটার বিচার না হচ্ছে, আমরা নিশ্চিত হতে পারছি না।"

প্রসঙ্গত, ৯ অগস্ট থেকে ১ নভেম্বর। দেখতে দেখতে ৮৪ দিন পার! আরজি করে ডাক্তারি ছাত্রী ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনও গ্রেফতারি না হওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এদিন ফের অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। ফের বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারিও দিয়েছেন।

এর আগে শাহকে চিঠি দিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। পরিষ্কার জানিয়েছিলেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'

আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় কিনা, সেটাই দেখার।


```