Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR Hearing: ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য সময় কি বাড়ানো হবে? কী বলল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার শুনানির সময়ে (SIR Hearing) প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘পশ্চিমবঙ্গ ছাড়া দেশের প্রায় সব রাজ্যেই তো ভোটার তালিকা (Voter List) সংশোধনের কাজ মসৃণভাবে সম্পন্ন হল’।

SIR Hearing: ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য সময় কি বাড়ানো হবে? কী বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 March 2026 17:41

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার শুনানির সময়ে (SIR Hearing) প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘পশ্চিমবঙ্গ ছাড়া দেশের প্রায় সব রাজ্যেই তো ভোটার তালিকা (Voter List) সংশোধনের কাজ মসৃণভাবে সম্পন্ন হল’।

প্রধান বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, ‘বিভিন্ন রাজ্যে জটিলতা থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে সংশোধন প্রক্রিয়া নির্বিঘ্নে হয়েছে এবং অন্য রাজ্যগুলি থেকে তেমন কোনও আইনি জটিলতাও সামনে আসেনি’। তুলনায় পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি বিতর্ক ও মামলা সামনে এসেছে বলে ইঙ্গিত দেন তিনি।

এই পর্যবেক্ষণের জবাবে রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকার মতো বিষয় শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিবকে রাতারাতি বদলির মতো পদক্ষেপ অন্য কোনও রাজ্যে হয়নি বলেও তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে জানানো হয়, গুজরাত ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে ভোটার তালিকার বৃদ্ধি আরও বেশি হয়েছে। তবে রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয়, জনসংখ্যা বৃদ্ধির কারণেই সেই সংখ্যা বেশি।

এই মামলায় আবেদনকারীদের পক্ষ থেকে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর আবেদনও জানানো হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, আদালত সেই আবেদন বিবেচনা করবে।

বিপুল সংখ্যক আপত্তি নিষ্পত্তির দায়িত্বে থাকা বিচার বিভাগীয় আধিকারিকদের উপর চাপের কথাও শুনানিতে আরও উঠে আসে। প্রধান বিচারপতির কথায়, লক্ষ লক্ষ আপত্তি বিচার বিভাগীয় আধিকারিকরা নিষ্পত্তি করছেন, তাঁরা একটি দিনও ছুটি নেননি।

তবে আদালত ইঙ্গিত দেয়, মামলার বেশিরভাগ বিষয়ই প্রশাসনিক স্তরে সমাধানযোগ্য। সেই দায়িত্ব হাইকোর্টের প্রধান বিচারপতির উপর ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়।


```