Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জঞ্জালের স্তূপের মধ্যে প্রচুর ভোটার কার্ড! কোথা থেকে এল? মুর্শিদাবাদের সালারে চাঞ্চল্য

কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। 

জঞ্জালের স্তূপের মধ্যে প্রচুর ভোটার কার্ড! কোথা থেকে এল? মুর্শিদাবাদের সালারে চাঞ্চল্য

সালার থানা এলাকায় শোরগোল

শেষ আপডেট: 3 August 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: দু'মাস হয়েছে লোকসভা ভোট মিটেছে। এরই মধ্যে মুর্শিদাবাদ সালার থানার ক্যানেল পাড় কুলোরি মোড় সংলগ্ন এলাকায় যে দৃশ্য ধরা পড়েছে তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ সকলের। জঞ্জালের স্তূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড। কোথা থেকে এত পরিমাণ ভোটার কার্ড এল, উঠছে সেই প্রশ্ন। কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। 

কান্দি-কাটোয়া রাজ্য সড়কের পাশে কুলোরি মোড় থেকে দত্তবরুটিয়ায় যাওয়ার দিকে জঞ্জালের স্তূপের মধ্যে ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে যেমন প্রচুর পুরনো ভোটার কার্ড রয়েছে, তেমনই নতুন ভোটার কার্ডও মিলেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ক্যানেল পাড় এলাকায় জঞ্জালের স্তূপের মধ্যে ওই ভোটার কার্ডগুলি কেউ ফেলে দিয়ে গিয়েছে বলে সন্দেহ এলাকাবাসীদের। তবে স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে পারেননি জঞ্জাল স্তূপের মধ্যে ঠিক কী পড়ে রয়েছে। গত দু'দিনের বৃষ্টিতে জঞ্জাল কিছুটা ধুয়ে ক্যানেলের জলে মিশে যাওয়াতে ভোটার কার্ডগুলো বেরিয়ে পড়ে।

রবিন শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এক সপ্তাহ আগে কেউ বা কারা জঞ্জালে স্তূপের মধ্যে ভোটার কার্ডগুলি ফেলে দিয়ে গিয়েছিল। আমরা পূর্ব পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভোটার কার্ডগুলি ওই এলাকায় খুঁজে পেয়েছি। বিষয়টি সেই সময়ই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল।" স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মুর্শিদাবাদ ছাড়াও সংলগ্ন পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার অনেক মানুষের ভোটার কার্ড ওই জঞ্জালের স্তূপের মধ্যে দেখা গিয়েছে। জঞ্জালের স্তূপে পুরনো ভোটার কার্ডের পাশাপাশি নতুন অনেক কার্ডও খুঁজে পাওয়া গেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।  

ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরই এলাকায় যায় পুলিশ। বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সূত্রের খবর, যে কার্ডগুলো উদ্ধার হয়েছে তার কোনও 'ডকুমেন্ট ভ্যালু' নেই বলেই সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। 


```