Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে হাঙ্গামার জেরে ভোট স্থগিত ২২ কেন্দ্রে

দ্য ওয়াল ব্যুরো : কয়েক লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করেও শান্তিপূর্ণ ভোট হল না বাংলাদেশে। রবিবার নির্বাচনের দিন সংঘর্ষে সারা দেশে খুন হয়েছেন ১৫ জন। গোলমালের জন্য ভোট স্থগিত হয়েছে ২২ কেন্দ্রে। রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত বাংলাদ

বাংলাদেশে হাঙ্গামার জেরে ভোট স্থগিত ২২ কেন্দ্রে

শেষ আপডেট: 30 December 2018 14:52

দ্য ওয়াল ব্যুরো : কয়েক লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করেও শান্তিপূর্ণ ভোট হল না বাংলাদেশে। রবিবার নির্বাচনের দিন সংঘর্ষে সারা দেশে খুন হয়েছেন ১৫ জন। গোলমালের জন্য ভোট স্থগিত হয়েছে ২২ কেন্দ্রে। রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত বাংলাদেশে ভোটগ্রহণ হয়। তারপরে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। জাতীয় সংসদের মোট ২৯৯ টি আসনে এদিন ভোটগ্রহণ হয়েছে। ৪০ হাজার ৫১ টি কেন্দ্রে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই হিসাবে বাতিল হওয়া ভোটের হার ০.০৫ শতাংশ। ভোটের দিন যাঁরা নিহত হয়েছেন, তাঁদের বেশিরভাগ আওয়ামি লিগের কর্মী। যদিও আওয়ামি লিগের দাবি, ভোট শান্তিপূর্ণ হয়েছে। অন্যদিকে বিএনপির অভিযোগ, ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে। অনেক কেন্দ্র আওয়ামি লিগের সমর্থকরা দখল করে নিয়েছে। অনেক কেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। বহু কেন্দ্রে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদে আসনের সংখ্যা ৩৫০। তার মধ্যে ৩০০ আসনে প্রত্যক্ষভাবে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এক প্রার্থীর মৃত্যুর জন্য এবার একটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। মূল প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট এবং জাতীয় ঐক্য জোট। দ্বিতীয় জোটের নেতা কামাল হোসেন। তিনি একসময় বঙ্গবন্ধু মুজিবর রহমানের সহকর্মী ছিলেন। দেশের সংবিধান রচনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই জোটের শরিক। যদিও দুর্নীতির দায়ে খালেদা কয়েক মাস জেলে রয়েছেন। জেল থেকেই ভোটে দাঁড়ানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা সফল হয়নি। এবার ভোটের আগে থেকেই অভিযোগ ওঠে, নিষিদ্ধ ঘোষিত জামাত ই ইসলামি প্রার্থীরা বিএনপির টিকিটে নির্বাচনে দাঁড়াচ্ছেন। ২০১৩ সালে হাইকোর্ট রায় দেয় জামাতের কাজকর্ম সংবিধান বিরোধী। তাই তাদের ভোটে অংশ নিতে দেওয়া হবে না। কিন্তু এবার ভোটের আগে অভিযোগ উঠেছে, অন্তত ২২ জন জামাত সমর্থক বিএনপির টিকিটে দাঁড়িয়েছেন। আরও তিনজন দাঁড়িয়েছেন নির্দল হিসাবে। এই অভিযোগ সত্য কিনা জানার জন্য নির্বাচন কমিশন ভোটের আগে তদন্ত করেছিল। গত ২৩ ডিসেম্বর কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, সংশ্লিষ্ট আইন খতিয়ে দেখে মনে হচ্ছে, এই মুহূর্তে জামাত নেতাদের প্রার্থীপদ বাতিল করার কোনও উপায় নেই।

```