Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এগিয়ে বিষ্ণুপুর, বিকেল ৩টে পর্যন্ত বাংলার ৮ কেন্দ্রে ভোটদানের তথ্য দিল কমিশন

দেশের ৭ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে ভোট হচ্ছে।

এগিয়ে বিষ্ণুপুর, বিকেল ৩টে পর্যন্ত বাংলার ৮ কেন্দ্রে ভোটদানের তথ্য দিল কমিশন

বিকেল ৩টে পর্যন্ত বাংলার ৮ কেন্দ্রে ভোটদানের তথ্য দিল কমিশন (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 25 May 2024 16:09

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচন। দেশের ৭ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে রয়েছে বাংলার ৮টি আসন। শেষ পাঁচটি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।

বাংলার যে আটটি কেন্দ্রে ভোট হচ্ছে সেগুলি হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে।  বেলা ৩টে পর্যন্ত বাংলার আট কেন্দ্রে মোট ৭০.১৯ শতাংশ ভোট পড়েছে। 

বেলা ৩টে পর্যন্ত কোথায় কত ভোট পড়ল দেখে নিন-


তমলুক - ৭১.৬৩ শতাংশ 
কাঁথি - ৭১.৩৬ শতাংশ 
ঘাটাল - ৭১.৩৪ শতাংশ 
ঝাড়গ্রাম - ৭২.২৬ শতাংশ 
মেদিনীপুর - ৬৭.৯১ শতাংশ 
পুরুলিয়া - ৬৬.০৬ শতাংশ 
বাঁকুড়া - ৬৭.৪১ শতাংশ 
বিষ্ণুপুর - ৭৩.৫৫ শতাংশ 

কমিশন সূত্রে খবর, গড় ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। তারপরেই আছে ঝাড়খণ্ড (৫৪.৩৪ শতাংশ)। এ ছাড়াও বিহারে ৪৫.২১ শতাংশ, হরিয়ানাতে ৪৬.২৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৪১ শতাংশ, দিল্লিতে ৪৪.৫৮ শতাংশ, ওড়িশায় ৪৮.৪৪ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৪৩.৯৫ শতাংশ ভোট পড়েছে।


```