Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'৩৬৫ দিন সঙ্গে থাকব, ভোট তৃণমূলকেই দিন,' উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, 'বিজেপি নয়, ভোট দিন তৃণমূলকেই।'

'৩৬৫ দিন সঙ্গে থাকব, ভোট তৃণমূলকেই দিন,' উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 November 2024 14:20

দ্য ওয়াল ব্যুরো: হাতে আটচল্লিশ ঘণ্টারও কম সময় বাকি। তারপরই রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি নয়, ভোট দিন তৃণমূলকেই।

মমতা এদিন মনে করিয়ে দেন, ছ’টি আসনে উপনির্বাচন রয়েছে। প্রতিটি বিধানসভা আসনের ভোটারদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, ‘সরকার সবসময় আপনাদের সঙ্গে আছে। কথা দিচ্ছি ৩৬৫ দিন আমরা আপনাদের সঙ্গে থাকব। তাই দয়া করে ভোটটা আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনাদের এলাকার কাজ আরও তরান্বিত হবে।’

এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে বলেন, ‘সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জেতানোর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা তাঁদের মতো কাজ করছেন, আগামীদিনে আরও করবেন।’

প্রায় দেড় বছর বাদে তিনি দার্জিলিং যাচ্ছেন বলে মনে করিয়ে মমতা বলেন, ‘আমি নির্বাচনের সময়ও সেখানে যাইনি। কিন্তু আমি সবসময় চাই দার্জিলিং ভাল থাকুক। তরাই, ডুয়ার্স, চা বাগান সব ভাল থাকুক। সব মানুষ ভাল থাক।’

এদিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্র নির্বাচন নিয়েও প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী জানান, ‘আমি কোনও রাজ্যের নির্বাচন নিয়ে কিছু মন্তব্য করব না। তবে আবেদন জানাব বিজেপিকে একটাও ভোট নয়।’ কলকাতা বিমানবন্দর থেকে এদিন দুপুর দুটো নাগাদ বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।  

সোমবার সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। এদিন রাতেই তাঁর দার্জিলিং পৌঁছনোর কথা। এবারই প্রথম পঞ্চায়েত দফতরের উদ্যোগে দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন করা হয়েছে। ম্যালের কাছে চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টের সময় সেই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

তবে মুখ্যমন্ত্রীর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। ওই দিন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি ফিরে আসার কথা। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।


```