Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগ্নেয়গিরি ফুঁসে উঠত, জ্বালামুখ থেকে বেরত লাভা, চাঁদের মাটি নিয়ে এসে বলল চিন

দ্য ওয়াল ব্যুরো: চাঁদে (Moon) যে বড়বড় গহ্বর বা ক্রেটারগুলি আছে সেগুলি আসলে আগ্নেয়গিরির (Volcano) জ্বালামুখ। অতীতে সেগুলি সক্রিয় ছিল। ফুঁসে উঠত আগ্নেয়গিরি। জ্বালামুখ থেকে গলগল করে বেরত লাভা। চাঁদের মাটি পৃথিবীতে নিয়ে এসে পরীক্ষানিরীক্ষা কর

আগ্নেয়গিরি ফুঁসে উঠত, জ্বালামুখ থেকে বেরত লাভা, চাঁদের মাটি নিয়ে এসে বলল চিন

শেষ আপডেট: 9 October 2021 10:16

দ্য ওয়াল ব্যুরো: চাঁদে (Moon) যে বড়বড় গহ্বর বা ক্রেটারগুলি আছে সেগুলি আসলে আগ্নেয়গিরির (Volcano) জ্বালামুখ। অতীতে সেগুলি সক্রিয় ছিল। ফুঁসে উঠত আগ্নেয়গিরি। জ্বালামুখ থেকে গলগল করে বেরত লাভা। চাঁদের মাটি পৃথিবীতে নিয়ে এসে পরীক্ষানিরীক্ষা করে এমনটাই জানাল চিন। নাসার আগেই চাঁদে মহাকাশযান নামিয়ে হইচই ফেলে দিয়েছিল চিন। প্রায় ২ কিলোগ্রাম (৪.৪) পাউন্ড ওজনের চাঁদের মাটি খামচে, নুড়ি-পাথর কুড়িয়ে পৃথিবীতে ফিরেছে চন্দ্রযান চ্যাং-ই৫। এই মাটি পরীক্ষা করে চিনের মহাকাশ গবেষকরা বলেছেন, আমেরিকা ও রাশিয়া চাঁদের যে মাটি এনেছিল তা প্রায় ২০০ কোটি বছরের পুরনো। চিন যে মাটি ও পাথর কুড়িয়ে এনেছে তার বয়স আনুমানিক ১০০ কোটি বছর। এগুলো পরীক্ষা করেই বোঝা গেছে, লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে সেইসব নুড়ি-পাথর। এই লাভা নির্গত হত আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে। New Type of Moon Volcano Discovered চিনের এই মহাকাশযান মাল্টি-মডিউল প্রোব, চাঁদের কাছাকাছি পৌঁছে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি ভাগ চাঁদের কক্ষপথে পাক খেতে খেতে নজর রাখে। দ্বিতীয় ভাগ চাঁদের মাটিতে অবতরণ করে। যে ভাগটি নজরদারির জন্য রাখা হয়েছিল তার মধ্যে ছিল সার্ভিস ভেহিকল ও অ্যাটমস্ফেরিক রি-এন্ট্রি মডুউল। এদের কাজ ছিল তদারকি করা আর প্রতি মুহূর্তের খবর পৃথিবীতে পাঠানো। চাঁদের মাটিতে নামে ল্যান্ডার এবং অ্যাসেন্ডার। ঠিক কোন জায়গা থেকে মাটি খামচে নিলে টাটকা নুড়ি-পাথর পাওয়া যাবে তা ঠিক করে ল্যান্ডারই। এর রোবোটিক আর্ম নমুনা তুলে পেটে ভরে নেয়। চিন জানিয়েছে, আমেরিকা তার অ্যাপোলো মিশনে ৪০০ কিলোগ্রাম নমুনা এনেছিল চাঁদ থেকে। সেগুলোর বয়স ১০০ কোটি বছরেরও বেশি। কিন্তু এবার একদম টাটকা মাটি তুলে নিয়ে আসছে তারা। ScienceCasts: Young Volcanoes on the Moon - YouTube ভলক্যানিক ক্রেটার আছে চাঁদে ক্রেটার কথাটা এসেছে গ্রিক শব্দ Vessel থেকে। প্রথম টেলিস্কোপ আবিষ্কার করে গ্যালিলিও বলেছিলেন চাঁদ মোটেও গোলপানা সুন্দর নয়। বরং চাঁদের মাটি খানাখন্দ, পর্বত-উপত্যকায় ভরা। আর আছে কাপের মতো আকৃতির কিছু উঁচুনিচু জায়গা। ১৭৯১ সালে এই উঁচুনিচু কাপের মতো আকৃতির জায়গাগুলোরই নাম দেওয়া হয় ক্রেটার বা চাঁদের গহ্বর। এখন চাঁদের মাটিতে এইসব গহ্বরের জন্ম কীভাবে হল সেই নিয়ে খোঁজ দীর্ঘদিনের। মহাকাশবিজ্ঞানীরা বলছেন, এই গহ্বর তৈরি হতে পারে নানাভাবে। প্রথমত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে। চাঁদের বুকে সব আগ্নেয়গিরিই এখন মৃত। সেইসব ক্রেটারকে বলা হয় ‘ভলক্যানিক ক্রেটার।’ দ্বিতীয়ত, উল্কাপাত বা গ্রহাণুর সংঘর্ষে। চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই। তাই চাঁদের দিকে ছুটে আসা উল্কাপিণ্ড বা গ্রহাণু প্রবল গতিতে আছড়ে পড়ে চাঁদের মাটিতে। প্রবল বিস্ফোরণে ফাটল তৈরি হয়। একে বলে ‘ইমপ্যাক্ট ক্রেটার।’ তবে চাঁদের আগ্নেয়গিরি যে বহুকাল সক্রিয় ছিল সে ব্যাপারে কোনও সন্দেহই নেই মহাকাশবিজ্ঞানীদের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```