শেষ আপডেট: 29 December 2018 01:38
এর আগে ওই গ্রামেরই একটি ল্যাম্প পোস্টের গায়ে লাভার মতো জ্বলন্ত বস্তু লেগে থাকতে দেখেছিলেন গ্রামবাসীরা। সেই সময় বিশেষজ্ঞদের দল বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়াতে না করে। তাঁরা জানান, কোনও দাহ্য বস্তু থেকেই এই আগুন। কিন্তু তারপরেও বেশ কয়েকবার একই ছবি ধরা পড়ে জালিফা ও তার আশেপাশের গ্রামে। এপ্রিলের মাঝে বৈষ্ণবপুর ও ঘাগড়াবসতি নামে দুটি গ্রামে লাভার মতো গনগনে তরল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সেই সময়ও বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি বিশেষজ্ঞরা বলে জানা যাচ্ছে।
ভয়ের কারণ হল, এই জ্বলন্ত তরল পদার্থকে অনেক চেষ্টা করেও নেভানো যায়নি। তিন-চার বারই ওয়াটার স্প্রে করেও আগুন নেভাতে ব্যর্থ হন বিশেষজ্ঞরা। তাই, শুক্রবার ফের একই ঘটনায় চিন্তায় ত্রিপুরা প্রশাসন। কারণ, বাংলাদেশ সীমান্তবর্তী এই রাজ্যটি ভূমিকম্প প্রবণ। তাই লাভার মতো পুরু তরল রাস্তায় পড়ে থাকা কোনও বিপর্যয়ের পূর্বাভাস কি না তা খতিয়ে দেখছে ত্রিপুরার স্পেস অ্যাপলিকেশন সেন্টার।মাটি থেকে লাভা নিঃসরণ হচ্ছে কি না সে বিষয়টি নজরে রাখা হচ্ছে।
মোদীর বিদেশ সফরে খরচ ২০২১ কোটি