Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধিতা করলেই দমনপীড়ন, এমন ভারতই কি আমরা চেয়েছিলাম: নাসিরুদ্দিন শাহ

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছিলেন, আমার ছেলেমেয়ের জন্য আশঙ্কা হয়। তাদের ঘিরে যদি উত্তেজিত জনতা জানতে চায়, তোমরা কোন ধর্মের, তারা কী জবাব দেবে? তাঁর কথায় অসন্তুষ্ট হয়

বিরোধিতা করলেই দমনপীড়ন, এমন ভারতই কি আমরা চেয়েছিলাম: নাসিরুদ্দিন শাহ

শেষ আপডেট: 4 January 2019 17:07

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেছিলেন, আমার ছেলেমেয়ের জন্য আশঙ্কা হয়। তাদের ঘিরে যদি উত্তেজিত জনতা জানতে চায়, তোমরা কোন ধর্মের, তারা কী জবাব দেবে? তাঁর কথায় অসন্তুষ্ট হয়েছিল হিন্দুত্ববাদীরা। অ্যামনেস্টি ইন্ডিয়া শুক্রবার নাসিরুদ্দিনের আর এক সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ভারতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অপর ‘দমনপীড়ন’ নিয়ে সরব হয়েছেন অভিনেতা। তিনি বলেছেন, এদেশে ধর্মের নামে চারদিকে ঘৃণার প্রাচীর গড়ে তোলা হচ্ছে। যারা তার বিরোধিতা করছে, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। ভিডিওটি দু’মিনিট ১৩ সেকেন্ডের। অভিনেতা উর্দুতে বলেছেন, যারা অধিকার চাইছে, তাদের বন্দি করা হচ্ছে। শিল্পী, পণ্ডিত, অভিনেতা, কবি, সকলের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। ধর্মের নামে নিরীহ মানুষকে খুন করা হচ্ছে। সারা দেশ ভয়াবহ ঘৃণা ও হিংসায় ভরে গিয়েছে। কেউ প্রতিবাদ করলেই তার অফিসে হানা দেওয়া হচ্ছে, লাইসেন্স কেড়ে নেওয়া হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। তাঁরা যাতে সত্যি কথাটা না বলতে পারেন, সেজন্য তাঁদের এইভাবে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে। এর পরেই নাসিরুদ্দিন প্রশ্ন তোলেন, এই ভারতই কি আমরা চেয়েছিলাম? আমরা কি এমন ভারতের স্বপ্ন দেখেছিলাম যেখানে বিরোধিতার কোনও জায়গা থাকবে না? কেবল ধনী ও ক্ষমতাশালীদেরই কথা শোনা হবে। দরিদ্র ও দুর্বলতম শ্রেণির মানুষ শোষিত হবেন? একসময় যেখানে আইনের শাসন ছিল এখন সেখানে রয়েছে শুধুই অন্ধকার। ‘অবকি বার মানব অধিকার’ এই হ্যাশট্যাগে অ্যামনেস্টি দাবি করেছে, ভারতে যাঁরা মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে কথা বলছেন, তাঁদের ওপরে ব্যাপক দমনপীড়ন নামিয়ে আনা হয়েছে। তাদের আহ্বান, নতুন বছরে সাংবিধানিক মূল্যবোধের পক্ষে সরব হন। সরকারকে বলুন, এই দমনপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। অ্যামনেস্টি ইন্ডিয়ার ভারতীয় শাখার সদস্য আকার প্যাটেল বলেন, এখন ভারতে মানবাধিকার কর্মীরা বিপন্ন। কিন্তু অতীতে প্রত্যেকবার দেখা গিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে মানবাধিকারের জয় হয়েছে। এবারও তাই হবে। নাসিরুদ্দিনের বক্তব্য সমর্থন করে মানবাধিকার কর্মী অ্যানি রাজা বলেন, অভিনেতা যা বলেছেন, তা বাস্তব। ভারতে এখন গণতন্ত্রেরও কোনও জায়গা নেই। আমাদের চারপাশে হিংসার অনেক উদাহরণ ছড়িয়ে আছে। অল ইন্ডিয়া প্রগ্রেসিভ উইমেনস অ্যাসোসিয়েশনের সম্পাদক কবিতা কৃষ্ণান বলেন, নাসিরুদ্দিন তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। আশা করি, মানুষ তাঁর কথায় কান দেবে।

```