Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুরে দাঁড়ানোর জন্য ভারতে ১০ হাজার কোটির তহবিল গড়তে চায় ভোডাফোন ইন্ডিয়া

দ্য ওয়াল ব্যুরো : ভারতে মোবাইলের বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে হলে চাই ১৫০ কোটি ডলার। এমনই মনে করছে ভোডাফোন ইন্ডিয়া। ১৫০ কোটি ডলার মানে প্রায় ১০ হাজার ৯৬৬ কোটি টাকা। ভোডাফোন গ্রুপ প্রাইভেট লিমিটেডের ভারতীয় শাখা এখন নানা উপায়ে ওই অর্

ঘুরে দাঁড়ানোর জন্য ভারতে ১০ হাজার কোটির তহবিল গড়তে চায় ভোডাফোন ইন্ডিয়া

শেষ আপডেট: 4 September 2020 10:18

দ্য ওয়াল ব্যুরো : ভারতে মোবাইলের বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে হলে চাই ১৫০ কোটি ডলার। এমনই মনে করছে ভোডাফোন ইন্ডিয়া। ১৫০ কোটি ডলার মানে প্রায় ১০ হাজার ৯৬৬ কোটি টাকা। ভোডাফোন গ্রুপ প্রাইভেট লিমিটেডের ভারতীয় শাখা এখন নানা উপায়ে ওই অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে। কোম্পানির শেয়ার বিক্রিরও পরিকল্পনা করা হচ্ছে। নিউ ইয়র্কের ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক পিজেটি পার্টনার্স ইনকর্পোরেটেডের পরামর্শদাতাদের সঙ্গেও কথা বলছে ভোডাফোন। ভারতের বাজারে ব্যবসা করার জন্য অংশীদার খুঁজছে ওই সংস্থা। শুক্রবার বসছে ভোডাফোনের বোর্ড মিটিং। সেখানে আলোচনা হবে, ভারতে বাজার ধরতে হলে কী পদক্ষেপ নেওয়া যায়। ঠিক কী পরিমাণ অর্থ সংগ্রহ করা প্রয়োজন, তাও স্থির হবে এদিনের বৈঠকে। গত বৃহস্পতিবার ভোডাফোনের শেয়ারের দাম বেড়েছিল ৩০ শতাংশ। কিন্তু শুক্রবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে তার দাম পড়ে যায় ৯.৯ শতাংশ। ২০১৬ সালে এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানী তাঁর রিলায়েন্স জিও ইনফোকম নিয়ে ভারতে মোবাইলের বাজারে প্রবেশ করেন। সস্তায় ডাটা প্যাকেজ ও ফ্রি কলের সুযোগ দিয়ে দ্রুত বাজার ধরে নেয় জিও। তার পর থেকে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম কমেছে ৮৫ শতাংশ। গত ত্রৈমাসিকেও ওই সংস্থার ক্ষতির পরিমাণ বেড়েছে। গতবছর ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার ক্ষতির পরিমাণ ছিল ৪৮৭৪ কোটি টাকা। সম্প্রতি ওই সংস্থার পক্ষে জানানো হয়েছে, চলতি বছরে জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে সেই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৬০ কোটি টাকা। সংস্থার আয় কমেছে আগের চেয়ে আট শতাংশ। টাকার অঙ্কে তার পরিমাণ ১০ হাজার ৬৫৯ কোটি ৩০ লক্ষ। এপ্রিল থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিকে ভোডাফোন সরকারের টেলিকম দফতরকে দিয়েছে ৬৮৫০ কোটি ৪০ লক্ষ টাকা। সেই টাকা দেওয়া হয়েছে তিন দফায়। ভোডাফোন আইডিয়া জানিয়েছে, তার মোট সম্পদের পরিমাণ এখন মাইনাস ১৯৪৯১ কোটি ৮০ লক্ষ টাকা। অর্থাৎ তার সম্পদের পরিমাণ এখন ঋণাত্মক। করোনা অতিমহামারীতে সংস্থার ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অতিমহামারীর জন্য বিশ্বে তথা ভারতে অর্থনীতির গতি হয়ে পড়েছে ধীর। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের গ্রাহক সংখ্যা কমেছে। অনেকে ভোডাফোন আইডিয়ার কানেকশান ছেড়ে দিয়েছেন। লকডাউনের ফলে সব খুচরো দোকান বন্ধ ছিল। ফলে নতুন করে গ্রাহকও হতে পারেননি খুব বেশি লোক। গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা ছিল ২৯ কোটি ১১ লক্ষ। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তা কমে হয়েছে ২৭ কোটি ৯৮ লক্ষ।

```