Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিও, ভারতীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে আসছে দুই কোম্পানির সংযুক্ত ব্র্যান্ড ভোডাফোন আইডিয়া

দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালে দুই বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলারের সংযুক্তিকরণ হয়। গত জুন মাসে শোনা গিয়েছিল, দুই সংস্থা যৌথভাবে বাজারে আনছে নতুন ব্র্যান্ড। সোমবার ভোডাফোন ঘোষণা করল, শীঘ্রই বাজারে আসছে নতুন ব্র্যান্ড ভোডাফ

জিও, ভারতীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে আসছে দুই কোম্পানির সংযুক্ত ব্র্যান্ড ভোডাফোন আইডিয়া

শেষ আপডেট: 7 September 2020 08:13

দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালে দুই বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলারের সংযুক্তিকরণ হয়। গত জুন মাসে শোনা গিয়েছিল, দুই সংস্থা যৌথভাবে বাজারে আনছে নতুন ব্র্যান্ড। সোমবার ভোডাফোন ঘোষণা করল, শীঘ্রই বাজারে আসছে নতুন ব্র্যান্ড ভোডাফোন আইডিয়া। পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে মোবাইল নেটওয়ার্কের বাজারে ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও-র বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে ভোডাফোন ইন্ডিয়া। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল)-এর শেয়ার বিক্রি হয়েছে ১২ টাকা ৮৪ পয়সা দামে। তার দাম বেড়েছে ৬.৯১ শতাংশ। ভিআইএলের এমডি ও সিইও রবীন্দর টক্কর জানান, "দু'টি ব্র্যান্ড যুক্ত হওয়ায় টেলিকম জগতে বিশ্বের বৃহত্তম সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হল। আমাদের ফোর জি নেটওয়ার্ক যথেষ্ট শক্তিশালী। তার মাধ্যমে আমরা ১০০ কোটি ভারতীয়কে আন্তর্জাতিক মানের ডিজিটাল পরিষেবা দিতে পারব।" সোমবার থেকেই টিভি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেবে ভিআইএল। তারপরে শুরু হবে চড়া সুরে মাল্টি মিডিয়া ক্যাম্পেন। রবীন্দর টক্কর বলেন, "কাস্টমারের চাহিদা বদলাচ্ছে। আমরা তা থেকে শিক্ষা নিচ্ছি। ফাইভ জি আর্কিটেকচারের নানা পদ্ধতি প্রয়োগ করে আমাদের নেটওয়ার্ক হয়ে উঠবে অত্যাধুনিক। তা আগামী দিনের চাহিদা মেটানোর উপযুক্ত হয়ে উঠবে।" আদিত্য বিড়লা গ্রুপ ও ভোডাফোন আইডিয়া লিমিটেডের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা বলেন, "বিশ্বে দ্বিতীয় বৃহত্তম টেলিকমের বাজার রয়েছে ভারতে। ভারতীয়রা বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ডাটা ডাউনলোড করেন। দেশের পাঁচ লক্ষ গ্রামে কম মূল্যে ভয়েস ও ডাটা পরিষেবা পান ১২০ কোটি ভারতীয়।" কুমারমঙ্গলম বিড়লা জানান, তাঁদের ব্র্যান্ড ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে। লক্ষ লক্ষ মানুষ যুক্ত হবেন ডিজিটাল বিপ্লবের সঙ্গে। তার ফলে গঠিত হবে উজ্জ্বল ভবিষ্যৎ। ভোডাফোন গ্রুপ প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও নিক রিড বলেন, "দু'টি কোম্পানির সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে। এখন নতুন করে শুরু করতে হবে। ভোডাফোন আইডিয়া বাজারে আনার জন্য এটাই সবচেয়ে ভাল সময়। ওই কোম্পানির মধ্যে থাকবে ভোডাফোন ও আইডিয়া, দু'টি কোম্পানির মিলিত শক্তি।" একটি সূত্রে জানা যায়, আগামী দিনে অ্যামাজন ইনকর্পোরেটেড বিনিয়োগ করতে পারে ভোডাফোন আইডিয়ায়। আমেরিকার বৃহৎ টেলিকম সংস্থা ভেরিজনও বিনিয়োগ করতে পারে বলে জানা গিয়েছে। দুই সংস্থা সম্ভবত মিলিতভাবে বিনিয়োগ করবে ৪০০ কোটি ডলার। অর্থাৎ ২৯ হাজার ৩০০ কোটি টাকা।

```