Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শারদ উপহারে উপাচার্যকে ছেঁড়া-ফাটা জুতো! শোরগোল বিশ্বভারতীতে

শুধু উপাচার্য একা নন, তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও ২৫ জনের বাড়িতেও পৌঁছেছে ‘অভিনব’ এই উপহার।

শারদ উপহারে উপাচার্যকে ছেঁড়া-ফাটা জুতো! শোরগোল বিশ্বভারতীতে

শেষ আপডেট: 26 October 2023 12:47

দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: এর আগে জুতোর মালা পাঠানো হয়েছিল! এবার শারদীয়ার ‘বিশেষ উপহার হিসেবে কুরিয়ারের মাধ্যমে ছেঁড়া-ফাটা জুতো পাঠানো হল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে!

শুধু উপাচার্য একা নন, তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও ২৫ জনের বাড়িতেও পৌঁছেছে ‘অভিনব’ এই উপহার। তবে কে বা কারা এই উপহার পাঠিয়েছেন তা স্পষ্ট নয়। ছেঁড়া-ফাটা জুতোর সঙ্গে ছোট্ট চিরকুটে লেখা রয়েছে ;শারদীয়ার উপহার'। যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বভারতীতে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনা, বিদ্রুপ দুইই সামনে আসছে। সাম্প্রতিক অতীতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক কাজকর্মের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করেছেন পড়ুয়ারা। তাঁরাই এই কাজ করে থাকতে পারেন বলে মনে করছেন উপাচার্যের ঘনিষ্ঠ মহল। ওই মহলের মতে, তা না হলে উপাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ ২৫ জনকেই বেছে বেছে এমন ‘অভিনব উপহার কেন পাঠানো হবে?

মনে করা হচ্ছে, বিদ্যুৎবাবুর আমলে বিশ্বভারতীর প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গটি তুলে ধরতেই এই ধরনের কাজ করে থাকতে পারেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও বিদ্যুৎবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কারা এই পার্সেল কুরিয়ার সার্ভিসের অফিসে জমা দিয়েছিলেন, সেবিষয়ে মন্তব্য করতে চাননি নানুর কীর্ণাহারের সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের মালিকও।

পুজোর আগে দেশ-বিদেশ থেকে উপহার আসার রেওয়াজ রয়েছে বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানে। প্রাক্তনী থেকে বর্তমান পড়ুয়ারা কুরিয়ারের মাধ্যমে এই ধরনের উপহার পাঠিয়ে থাকেন। এবারেও তেমনই একাধিক কুরিয়ার এসেছিল উপাচার্য সহ অন্যদের কাছে। তারই মধ্যে একেকটি প্যাকেট থেকে মিলেছে ছেঁড়া-ফাটা জুতো! পঞ্চমী থেকে কুরিয়ারের মাধ্যমে এই অভিনব উপহার আসতে শুরু করেছে বলে জানা গেছে। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্যাম্পাসে।


```