Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আধিকারিকের পোস্টে বিশ্বভারতীতে হইচই

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে তিনি জানান, কোনও লিখিত নির্দেশ না পেলে তিনি সময়মতোই নিজের কর্মক্ষেত্রে ঢুকবেন। বিপদের মুখে পড়তে হলেও এ ব্যাপারে পিছপা হবেন না। নীলাঞ্জনবাবুর এই পোস্ট ঘিরে সকাল থেকেই কৌতুহল দানা বেঁধেছে বিশ্বভারতীর অন্দরে।  

প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আধিকারিকের পোস্টে বিশ্বভারতীতে হইচই

শেষ আপডেট: 3 November 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ফলক বিতর্কের মাঝেই এবার কর্মক্ষেত্রে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন বিশ্বভারতীর রবীন্দ্রভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন ও বোলপুর-শান্তিনিকেতনবাসীর কাছে নিরাপত্তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

 বিশ্বভারতী ও রবীন্দ্রভবনের আধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখেন, বৃহস্পতিবার তিনি কলকাতায় গেছিলেন। শারীরিকভাবে অসুস্থ। রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। তখন বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশ অনুযায়ী দুজন অধ্যাপক তাঁকে ফোন করে শুক্রবার তাঁর নিজের অফিসে ঢুকতে বারণ করেন। তার পরিবর্তে অন্য অন্য একটি বিভাগে গিয়ে অফিস করতে বলেন। সেই নতুন জায়গায় তাঁর প্রাণহানির আশঙ্কা করছেন নীলাঞ্জনবাবু। নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসন এবং বোলপুরবাসী ও অধ্যাপক ছাত্র-ছাত্রীদের অনুরোধ জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে তিনি জানান, কোনও লিখিত নির্দেশ না পেলে তিনি সময়মতোই নিজের কর্মক্ষেত্রে ঢুকবেন। বিপদের মুখে পড়তে হলেও এ ব্যাপারে পিছপা হবেন না। নীলাঞ্জনবাবুর এই পোস্ট ঘিরে সকাল থেকেই কৌতুহল দানা বেঁধেছে বিশ্বভারতীর অন্দরে।

হেরিটেজ ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকার ঘটনায় বিতর্কের প্রেক্ষিতে ''ধর্না মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে'' বলে গত ৩১ অক্টোবর অভিযোগ আনেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতন থানায় ইমেল করে তিনি অভিযোগ দায়ের করেন।  ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো। এরপরেই ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে ৩ টি শ্বেত পাথরের ফলক বসানো হয়। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম থাকলেও ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। 

বিষয়টি সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী ও বিশ্বভারতীর মধ্যে সংঘাত শুরু হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের লাগাতার আন্দোলনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে রাস্তার উপর কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।


```