Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

''মঞ্চ থেকে নেতারা প্রাণনাশের হুমকি দিচ্ছে'', পুলিশের কাছে নালিশ বিশ্বভারতীর উপাচার্যের!

ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে। তৃণমূলের ধর্না মঞ্চ থেকে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। গদাধরবাবুর দাবি, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি করেছেন। এই দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আধিকারিকও জড়িত রয়েছেন। 

''মঞ্চ থেকে নেতারা প্রাণনাশের হুমকি দিচ্ছে'', পুলিশের কাছে নালিশ বিশ্বভারতীর উপাচার্যের!

শেষ আপডেট: 31 October 2023 12:49

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: হেরিটেজ ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকার ঘটনায় নয়া বিতর্ক তৈরি হল। এবার ''ধর্না মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে'' বলে অভিযোগ আনলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতন থানায় ইমেল করে তিনি এই অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে। তৃণমূলের ধর্না মঞ্চ থেকে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। গদাধরবাবুর দাবি, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি করেছেন। এই দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আধিকারিকও জড়িত রয়েছেন। 

এই অভিযোগ আনার পরেই নানুরের প্রাক্তন বিধায়ক উপাচার্যকে বাসভবন থেকে বের করে বীরভূমে ছাড়ার হুমকি দেন। শুধু তাই নয়, তৃণমূল নেতা বাবু দাস বিদ্যুৎবাবুকে শ্মশানে পাঠানোর হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এই দুই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়। এরপরেই শান্তিনিকেতন থানায় ইমেল করে অভিযোগ দায়ের করেছেন উপাচার্য।

সেখানে তাঁর অভিযোগ, "মঞ্চ থেকে নেতারা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। রীতিমতো প্রাণ সংশয়ে দিন কাটছে। বিষয়টি দেখুন।"

১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো। এরপরেই ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে ৩ টি শ্বেত পাথরের ফলক বসানো হয়। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নাম থাকলেও ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। 

বিষয়টি সামনে আসার পর মুখ্যমন্ত্রী ও বিশ্বভারতীর মধ্যে সংঘাত শুরু হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের লাগাতার আন্দোলনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে রাস্তার উপর কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি করে চলছে তৃণমূল নেতা-মন্ত্রীদের আন্দোলন।

থানায় নালিশ জানানো নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে অন্যায় করেছেন উপাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। কোনওরকম শান্তিভঙ্গে আমরা বিশ্বাসী নই। উনি নিজের ভুল ঢাকতে এখন অনেক কিছুই করবেন। উনি ওই ফলক বদলে দিলেই আর কোনও সমস্যা থাকবে না।"


```