Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় ঘুরে আসুন পুরী, স্পেশাল ট্রেন নিয়ে এল রেল

পুরী প্রেমীদের উদ্দেশে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত শিয়ালদহ থেকে স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল।

পুজোয় ঘুরে আসুন পুরী, স্পেশাল ট্রেন নিয়ে এল রেল

শেষ আপডেট: 18 October 2023 20:59

দ্য ওয়াল ব্যুরো: চাইলে পুজোর মাঝে ঘুরে আসতে পারেন পুরী। পুরী প্রেমীদের উদ্দেশে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত শিয়ালদহ থেকে স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল।

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তমীতে অর্থাৎ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ০৩১০১ শিয়ালদহ-পুরী স্পেশাল। পরদিন অর্থাৎ রবিবার ভোর ৪টে ১৫ মিনিটে পুরী পৌঁছবে স্পেশাল এই ট্রেন। একইভাবে রবিবার দুপুর ৩টে ১৫ মিনিটে পুরী থেকে ছাড়বে ০৩১০২ পুরী-শিয়ালদহ স্পেশাল ট্রেন। শিয়ালদহে পৌঁছবে রাত ২টোয়। এই নির্দিষ্ট রুটিনে দশমী পর্যন্ত চলবে শীততাপ নিয়ন্ত্রিত স্পেশাল এই ট্রেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পুজোর সময় যাঁরা পুরী যেতে চান তাঁদের কথা ভেবেই এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশাল ট্রেনে যাত্রীরা আরামদায়কভাবে পুরী পৌঁছতে পারবেন।

বুধবার থেকেই শুরু হয়েছে পুরী স্পেশাল ট্রেনের বুকিং। অনলাইনে কাটা যাচ্ছে ট্রেনের টিকিট। তবে স্পেশাল ট্রেনের টিকিয়ে কোনও ছাড় থাকছে না। তৎকালেও কাটা যাবে না টিকিট।

শুধু পুরী নয়, ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে অক্টোবর নভেম্বরে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ২৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে স্পেশাল এই ট্রেন। পরের দিন ফের নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে স্পেশাল এই ট্রেন।


```