
শেষ আপডেট: 18 September 2023 04:51
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma puja) নতুন প্রকল্প ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পি এম বিশ্বকর্মা (PM viswakarma scheme) নামের এই নতুন স্কিমে উপকৃত হবেন মৎস্যজীবী, কর্মকার, সূত্রধর, কুম্ভকার সহ বিভিন্ন কায়িক শ্রমের পেশার সঙ্গে যুক্ত মানুষরা। রবিবার এই স্কিমের উদ্বোধনে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মৎস্যজীবী কে পালানিভেল। তাঁর হাতে প্রকল্পের চেক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, পালানিভেল দীর্ঘদিন ধরেই মাছ ধরার কাজ করার পাশাপাশি তৈরি করেন মাছ ধরার জাল। এদিন পালানিভেলের পাশাপাশি একাধিক শিল্পীর সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, পি এম বিশ্বকর্মা প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বায়োমেট্রিক এবং পরিচয় পত্রের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারা যাবে এই প্রকল্পে। যে ব্যক্তিরা নিজেদের নাম নথিভুক্ত করাবেন এই প্রকল্পে তাঁদের জন্য থাকছে সচিত্র পরিচয়পত্র, সার্টিফিকেট এবং ট্রেনিংয়ের ব্যবস্থা।
মুর্শিদাবাদে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল ৩ জনের, আশঙ্কাজনক ১ জন