Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দোষীদের ছাড়া হবে না, এখন মানুষকে বাঁচাতে যা যা করার তাই করতে হবে! জানালেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন

দ্য ওয়াল ব্যুরো: বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনায় জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। মৃতের সংখ্যা এর মধ্যেই পৌঁছেছে ৮-এ, অসুস্থ অবস্থায় ধুঁকছেন হাজারেরও বেশি। রাজ্যের মুখ্যমন

দোষীদের ছাড়া হবে না, এখন মানুষকে বাঁচাতে যা যা করার তাই করতে হবে! জানালেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন

শেষ আপডেট: 7 May 2020 07:23

দ্য ওয়াল ব্যুরো: বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনায় জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। মৃতের সংখ্যা এর মধ্যেই পৌঁছেছে ৮-এ, অসুস্থ অবস্থায় ধুঁকছেন হাজারেরও বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি বলেন, "মানুষের প্রাণ বাঁচাতে যা করার করতেই হবে।" মুখ্যমন্ত্রী জানান, সকালে গ্যাস লিকের খবর ফ্যাক্টরিতে পৌঁছনো মাত্র গোটা ফ্যাক্টরির সমস্ত কাজ বন্ধ করে লকডাউন করে দেওয়া হয় কারখানা। পুলিশ-প্রশাসনকে জানানো হয়, ক্ষতিকর গ্যাসটি সঙ্গে সঙ্গে লিকুইডে পরিণত করা হয়, যা বাইরে ছড়িয়ে ক্ষতি বাড়াতে পারবে না। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। যেটুকু গ্যাস লিক হয়েছে, তাতেই আশপাশের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত।

Vishakapatnam gas leak: Take every possible step to save lives ...

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ বেঙ্কটপুরমের এলজি পলিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক ওই বহুজাতিক রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। জানা গেছে, সে সময়ে কারখানায় ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা। আচমকা গ্যাস লিক হওয়ায় অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। ফলে কেউ কিছু জানতেই পারেননি, গ্যাস ছড়িয়ে পড়তে থাকে লোকালয়ে। সাড়ে ৪টের দিকে আশপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা করতে থাকে ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অনেকের। তখন খবর যায় পুলিশে। জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন: বিশাখাপত্তনমের কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, মৃত ৮, অসুস্থ হাজারের বেশি, দেখুন ভয়ানক সব ভিডিও

ইতিমধ্যেই প্রাথমিক এফআইআর দায়ের হয়েছে পুলিশে। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আরকে মীনা জানিয়েছেন, আশপাশের গ্রামগুলি থেকে সকলকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কারখানার এক থেকে দেড় কিলোমিটার পরিধির মধ্যে যা ক্ষতি হওয়ার হয়েছে। যদিও গ্যাসের গন্ধ পাওয়া গেছে আড়াই কিলোমিটার দূর পর্যন্ত, কিন্তু মানুষের প্রাণের ক্ষতি অত দূর পর্যন্ত হয়নি।

Andhra Prades Visakhapatnam Gas Leak cm Jagan Mohan Reddy

জগন্মোহন রেড্ডি আরও জানান, ওই কেমিক্যাল প্লান্টের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে এই ঘটনার দায় নিতে হবে। সরকারকে জবাব দিতে হবে, কী করে এই ঘটনা ঘটল। "কোন কোন নিয়ম মানা হয়েছে আর কোন কোন নিয়ম হয়নি, তা আমাদের এসে বলতে হবে। পুলিশও তদন্ত করছে গোটা ঘটনার। এই গাফিলতির দায় কার, তা খতিয়ে দেখা হবে। তার পরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না, কোনও কিছুকে রেয়াত করা হবে না।"-- বলেন জগন্মোহন রেড্ডি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাখাপত্তনম রওনা দেন জগন্মোহন রেড্ডি। তাঁর দফতর থেকে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে এ-ও বলা হয়েছে, এই ঘটনা সামাল দিতে যা করা দরকার, তার সবটাই করবেন বলে নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়া মানুষদের দেখতে কিং জর্জ হাসপাতালেও যান রেড্ডি। গোটা ঘটনা নিয়ে প্রতি মুহূর্তে প্রশাসনিক কর্মীদের নির্দেশ দিচ্ছেন তিনি। সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন ইতিমধ্যেই।

Visakhapatnam Lg Polymers Industry Gas Leak Live Updates News In ...

পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও।

```