Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিল্লির প্রায় সব বাড়িকেই ছুঁয়ে গিয়েছে করোনা, সেরো সার্ভের রিপোর্ট দেখে বলল দিল্লি হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো : রাজধানী দিল্লির বাসিন্দাদের প্রতি চারজনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন করোনায়। শহরের প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ ওই রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার রাজধানীর সেরো সার্ভে রিপোর্ট দেখে এমনই মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। এই

দিল্লির প্রায় সব বাড়িকেই ছুঁয়ে গিয়েছে করোনা, সেরো সার্ভের রিপোর্ট দেখে বলল দিল্লি হাইকোর্ট

শেষ আপডেট: 12 November 2020 07:46

দ্য ওয়াল ব্যুরো : রাজধানী দিল্লির বাসিন্দাদের প্রতি চারজনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন করোনায়। শহরের প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ ওই রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার রাজধানীর সেরো সার্ভে রিপোর্ট দেখে এমনই মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। এই নিয়ে দিল্লিতে চতুর্থ দফায় সেরো সার্ভে করা হল। বুধবার তার রিপোর্ট পেশ করা হয় দিল্লি হাইকোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদের বেঞ্চে। শহরের মধ্যভাগে ওই সার্ভে করা হয়েছিল সেপ্টেম্বরে। এখন সেখানে সংক্রমণ বেড়েছে ডবলের বেশি। সর্বশেষ সমীক্ষায় দেখা গিয়েছে, শহরের ২৫ শতাংশ বাসিন্দার রক্তে তৈরি হয়েছে অ্যান্টিবডি। দুই বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, "দিল্লির প্রতিটি বাড়িকেই স্পর্শ করেছে করোনা।" বিচারপতিরা জানতে চান, এই পরিস্থিতিতে দিল্লি সরকার বিধিনিষেধ শিথিল করছে কেন? অন্যান্য অনেক রাজ্যেই এখনও নিষেধাজ্ঞা বহাল আছে। অক্টোবরের ১৫ থেকে ২১ তারিখের মধ্যে দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ে সমীক্ষা করা হয়। মোট ১৫ হাজার ১৫ জনের ওপরে পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, মহিলাদের ২৬.১ শতাংশ সংক্রমিত হয়েছেন। পুরুষদের মধ্যে সংক্রমিত হয়েছেন ২৫.০৬ শতাংশ। যাঁদের বয়স ৫০ বছরের বেশি, তাঁদের সংক্রমণের হার ২৯.৮৩ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে এখনও কোভিড ১৯-এর সংক্রমণ বাড়ছে। এখনও তা শীর্ষে পৌছয়নি। শীর্ষে পৌছনোর পরে সংক্রমণের সংখ্যা স্থিতিশীল হলে তখনই ফের সেরো সার্ভে করা উচিত। সাধারণভাবে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমছে দেশে। এক সময় কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যায় বিশ্বের দু’নম্বর স্থানে চলে গিয়েছিল ভারত। এখন সংক্রমণের হার কমায় ফের পাঁচ নম্বরে নেমে এসেছে। অ্যাকটিভ রোগীর সংখ্যা চার লাখে নেমেছে। অ্যাকটিভ কেস পাঁচ শতাংশে থেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আজকের বুলেটিনে ইতিবাচক দিক এটাই। দৈনিক সংক্রমণ ওঠানামা করছে। সেপ্টেম্বরে দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছিল। অক্টোবরের শেষ থেকে সেটাই ৫০ হাজারে নেমেছে। গত কয়েকদিনে নতুন সংক্রমণ ৪০ থেকে ৫০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। আজকের বুলেটিনে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ৯০৫ জন। দেশে এখন কোভিড পজিটিভ রোগী ৮৬ লাখের কাছাকাছি। করোনায় মৃত্যুহার আরও কমেছে। কেন্দ্রের হিসেবে কোভিড ডেথ রেট ১.৪৮ শতাংশ। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৫৫০ জনের, এই সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কম। বরং সুস্থতার হার বেড়েছে দেশে। ৮০ লাখের বেশি কোভিড রোগী সংক্রমণ সারিয়ে উঠেছেন। রিকভারি রেটও আশা জাগাচ্ছে। আজ অবধি সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ।

```