Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইরাস অদৃশ্য কিন্তু আমাদের করোনা যোদ্ধারা অপরাজেয়, মন্তব্য মোদীর

দ্য ওয়াল ব্যুরো : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছুঁতে চলেছে। এই অবস্থায় যে স্বাস্থ্যকর্মীরা অতিমহামারীর বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে তিনি বলেন, করোনাভাইরাস হল অদৃশ্য শত্রু। কিন্

ভাইরাস অদৃশ্য কিন্তু আমাদের করোনা যোদ্ধারা অপরাজেয়, মন্তব্য মোদীর

শেষ আপডেট: 1 June 2020 06:39

দ্য ওয়াল ব্যুরো : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছুঁতে চলেছে। এই অবস্থায় যে স্বাস্থ্যকর্মীরা অতিমহামারীর বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে তিনি বলেন, করোনাভাইরাস হল অদৃশ্য শত্রু। কিন্তু আমাদের দেশে যাঁরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাঁরা অপরাজেয়। করোনা অতিমহামারী ঠেকাতে দু’মাস ধরে লকডাউন হয়ে আছে ভারত। ১ জুন থেকে সরকার ধাপে ধাপে কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করার কথা ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে মোদী বলেন, “ভাইরাস অদৃশ্য শত্রু হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা অপরাজেয়। তাঁরা নিশ্চিতভাবেই জয়লাভ করবেন।” এদিন বেঙ্গালুরুতে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর রজত জয়ন্তী উপলক্ষে ভিডিও কনফারেন্স করেন মোদী। সেখানে বলেন, “আমাদের করোনা যোদ্ধারা কঠোর পরিশ্রম করছেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মতো। যদিও তাঁরা ইউনিফর্ম পরেন না।” এরপরেই তিনি বলেন, “করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের ওপর যদি কেউ হামলা করেন, কেউ যদি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমরা বরদাস্ত করব না।” ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজারের কিছু বেশি। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মৃতের সংখ্যা ৫৩০০। মোদী বলেন, “সারা বিশ্ব এখন ভারতের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের ওপরে আস্থা রাখে। তাঁদের কাছে অনেক কিছু আশা করে।” মোদী মনে করেন, কোভিড ১৯ রোগ নিরাময়ে ভারতের বিজ্ঞানীরা সারা বিশ্বকে পথ দেখাবেন।

```