Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদালতে ভার্চুয়াল শুনানি চলবে, বার্তা প্রধান বিচারপতির, কলকাতায় কি চলছে

দ্য ওয়াল ব্যুরো: আদালতে ভার্চুয়াল শুনানি (Virtual hearing) চালিয়ে যাওয়া হবে। আদালত কক্ষে সশরীরের হাজিরার পাশাপাশি ভার্চুয়াল শুনানিকে সমান্তরাল ব্যবস্থা হিসাবে গড়ে তুলতে হবে। এই ব্যবস্থা শুধু করোনাকালের জন্য চালু করা হয়েছিল, এটা যেন ধরে

আদালতে ভার্চুয়াল শুনানি চলবে, বার্তা প্রধান বিচারপতির, কলকাতায় কি চলছে

শেষ আপডেট: 14 February 2023 05:47

দ্য ওয়াল ব্যুরো: আদালতে ভার্চুয়াল শুনানি (Virtual hearing) চালিয়ে যাওয়া হবে। আদালত কক্ষে সশরীরের হাজিরার পাশাপাশি ভার্চুয়াল শুনানিকে সমান্তরাল ব্যবস্থা হিসাবে গড়ে তুলতে হবে। এই ব্যবস্থা শুধু করোনাকালের জন্য চালু করা হয়েছিল, এটা যেন ধরে নেওয়া না হয়।

সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একথা বলেছেন। আদালত সূত্রের খবর, প্রধান বিচারপতির এই বিষয়ে মুখ খোলার কারণ, বেশ কয়েকজন আইনজীবী তাঁর কাছে অনুযোগ করেছেন, হাইকোর্টের বিচারপতিরা তাঁদের সশরীরে আদালতে হাজির থাকতে চাপ দিচ্ছেন। বিচারপতিরাই ভার্চুয়াল শুনানিতে অনাগ্রহী।

প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতিদের এই বিষয়ে নজর দিতে বলেন। তাঁর বক্তব্য, বিচারপতিদের তথ্যপ্রযুক্তির ব্যবহার জানতে হবে। এগুলির প্রসার বাড়াতে হবে। আদালতে মামলার বোঝা কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া উপায় নেই।

প্রসঙ্গত, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আদালতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর কাজ শুরু করেছেন। সুপ্রিম কোর্টে বিচারপতিদের টেবিলে ল্যাপটপ দেওয়া হয়েছে। ল্যাপটপেই মামলার নথি বিচারপতিরা দেখে নিতে পারছেন। কাগজের ফাইলের ব্যবহার আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, আদালতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা গড়ে তুলতে বিপুল অর্থ সরকার খরচ করেছে। করোনা চলে গেছে বলে সেগুলির ব্যবহার বন্ধ করে দেওয়া যাবে না। সমান্তরালে ভার্চুয়াল শুনানি চালাতে হবে।

কলকাতা হাইকোর্টে কি ভার্চুয়াল শুনানি চলছে? আদালত সূত্রে খবর, কলকাতা-সহ অনেক হাইকোর্টে নিয়মিত ভার্চুয়াল শুনানি হয়। অনেক মামলাতেই হাইব্রিড মোডে শুনানি হয়ে থাকে। অর্থাৎ কোনও আইনজীবী চাইলে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানিতে যোগ দেন। এরফলে রাজ্যের এবং দেশের নানাপ্রান্ত থেকে আইনজীবীরা শুনানিতে অংশ নেন। তাতে আইনজীবীর যাতায়াত, থাকা-খাওয়ার খরচ মামলাকারীকে বহন করতে হচ্ছে না।

তবে আইনজীবীদের অনেকেই সশরীরে হাজির থেকে শুনানি করতে ইচ্ছুক। তাঁদের বক্তব্য, সশরীরে হাজির থাকলে মামলার তর্ক-বিতর্ক করা সহজ হয়।

দিল্লির মেয়র ভোট: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপি, স্বস্তি আপের


```