কোহলি আইপিএলে খুব মিস করবেন গেইল ও ডি’ভিলিয়ার্সকে, মনে পড়ছে বহু স্মৃতি
দ্য ওয়াল ব্যুরো: পেশাদার জগতেও আবেগের বিচরণ দেখা যায়। এমনকি আইপিএলের মতো কর্পোরেটদের জগতেও আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়।
আইপিএলের জন্মলগ্ন থেকে খেলছেন, এমন ক্রিকেটারের সংখ্যা খুবই কম। ২০০৮ সালে শুরু হয়েছিল কোটিপতি লিগ, সেবছর থেকেই খেলছেন ব
শেষ আপডেট: 4 February 2022 14:18
দ্য ওয়াল ব্যুরো: পেশাদার জগতেও আবেগের বিচরণ দেখা যায়। এমনকি আইপিএলের মতো কর্পোরেটদের জগতেও আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়।
আইপিএলের জন্মলগ্ন থেকে খেলছেন, এমন ক্রিকেটারের সংখ্যা খুবই কম। ২০০৮ সালে শুরু হয়েছিল কোটিপতি লিগ, সেবছর থেকেই খেলছেন বিরাট কোহলি। তিনি ২০১৩ সালে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হন। এম এস ধোনিও শুরু থেকে খেলছেন।
বিরাট আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। একই মঞ্চে রয়েছেন ক্রিস গেইল ও এবি ডি’ভিলিয়ার্স। কিন্তু দুই মহাতারকাই এবার আইপিএলে থাকবেন না। তিন তারকাই একসঙ্গে হয়েছিল ২০১১ সালে। কোহলির সেই স্মৃতি খুব মনে পড়ছে। ওই দুই তারকার থেকে কোহলি যে অনেককিছুই শিখেছেন, সেটিও স্বীকার করেছেন।
গেইল ২০১৭ সালের পর টিম ছেড়ে পাঞ্জাব কিংসে চলে যান। তবে ২০২১ পর্যন্ত একসঙ্গেই খেলেছেন এবি এবং কোহলি। তবে এই দুই তারকাকে যে ভারত অধিনায়ক মিস করছেন, সেটা তাঁর বক্তব্যেই পরিষ্কার।

'আরসিবি পডকাস্ট' শিরোনামের একটি ইউটিউব সিরিজে পুরনো স্মৃতিতে ডুবে গিয়েছেন কোহলি। তিনি জানিয়েছেন, এই দু’জনের জন্য আমার খেলায় অনেক বদল ঘটেছিল। কারণ ওঁদের সঙ্গে পেরে উঠতে গেলে আমাকে ব্যাটিং স্টাইল বদলাতেই হতো।
কোহলি আরও বলেছেন, ‘‘আমার জন্য ২০১১ সাল গুরুত্বপূর্ণ। ওই বছর এবিকে কেনা হয়েছিল এবং ২০১১ সালের মাঝামাঝি ক্রিসকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। তখন আমার খেলাই বদলে যায়।’’
এই মরশুমে বেঙ্গালুরু একমাত্র কোহলিকেই ধরে রেখেছে। না হলে গেইল ডাক পাচ্ছেন না আইপিএল নিলামে। ডি‘ভিলিয়ার্সও নেই আরসিবি-তে। তাই কোহলি ডুব দিয়েছেন স্মৃতির সাগরে।