Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গল্প করে ড্রেসিংরুমে খাবার খাচ্ছেন! তাতেও কোহলি আক্রোশের মুখে, পালটা বিরাট-তোপ

দ্য ওয়াল ব্যুরো: ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে রান পাননি বিরাট কোহলি। মাত্র ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরে আসেন। তারপরে বিরাট লাঞ্চ নিয়ে বসলে সেই নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, দেখা যাচ্ছে কো

গল্প করে ড্রেসিংরুমে খাবার খাচ্ছেন! তাতেও কোহলি আক্রোশের মুখে, পালটা বিরাট-তোপ

শেষ আপডেট: 9 June 2023 11:50

দ্য ওয়াল ব্যুরো: ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে রান পাননি বিরাট কোহলি। মাত্র ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরে আসেন। তারপরে বিরাট লাঞ্চ নিয়ে বসলে সেই নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়।

একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, দেখা যাচ্ছে কোহলি গল্প করে সতীর্থদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারছেন। ছবিতে দেখা যাচ্ছে, সেখানে রয়েছেন ঈশান কিষান, ব্যাটিং কোচ বিক্রম রাঠোররা।

ছবিতে যেসব মন্তব্য করা হয়েছে, তাতে কোহলির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেকেই এর সমালোচনা করে বিরাটের পাশে থেকে বলেছেন, এসব কী হচ্ছে! দেশের সেরা ক্রিকেট আইকন। তাঁকে প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে হবে, কে বলল? আর তিনি তো কোনও অন্যায় করেননি। লাঞ্চের সময় খাবার খাচ্ছেন। এর মধ্যে দোষ কোথায়!

বিরাটও যে এইসব পোস্ট লক্ষ্য করেছেন, সেটি শুক্রবারের এক পোস্টে ধরা পড়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতবাহী পোস্ট করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলি বুঝিয়ে দিয়েছেন, তিনি এমন একটি পর্যায়ে চলে এসেছেন, যেখানে সমালোচনা শুনলেও কান বন্ধ করে নিতে হবে। সবটা মেনেও নিতে হবে। না হলে সমালোচনায় দমবন্ধ হয়ে যাবে।

ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে,  ড্রেসিংরুমের বাইরে চারজন দাঁড়িয়ে, বিরাট, শুভমান গিল, ইশান কিষান এবং ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। বিরাটের হাতে প্লেট দেখা গিয়েছে। তাঁরা বসে যে মজা করছিলেন, সেটিও বোঝা যায়। আসলে ভারতীয় দলের ব্যাটিংয়ের করুণ হাল, সেইসময় ক্রিকেটারদের হালকা মেজাজে সমর্থকদের মন বিগড়ে গিয়েছে।

এক নেটিজেন বলেন, ‘এঁদের শুধু বার্গার খাওয়াতে থাক, পিৎজা খাওয়াতে থাক, ফ্রায়েড রাইস খাওয়াতে থাক।’

অপর একজন লিখেছেন, দলের এমন হালে খাবার কী করে হজম হচ্ছে! অন্যজন লেখেন, খাও-দাও, মজা করো। জাতীয় দলের খারাপ অবস্থায় এঁদের দুঃখও হয় না।


```