Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনির কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন কোহলি, গার্ডেনসিটিতে চিকু-মাহির ব্রোম্যান্স

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে খবরের শিরোনামে। যা করছেন, নিমেষে খবর হয়ে যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের নতুন করে অবনতি হয়েছে। তিনি নিজে অতিরিক্ত উল্লাস দেখাতে গিয়ে আইপিএলের নিয়ম ভেঙেছেন। সময়টা ভাল

ধোনির কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন কোহলি, গার্ডেনসিটিতে চিকু-মাহির ব্রোম্যান্স

শেষ আপডেট: 18 April 2023 11:30

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে খবরের শিরোনামে। যা করছেন, নিমেষে খবর হয়ে যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের নতুন করে অবনতি হয়েছে। তিনি নিজে অতিরিক্ত উল্লাস দেখাতে গিয়ে আইপিএলের নিয়ম ভেঙেছেন। সময়টা ভাল যাচ্ছে না প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স দলনেতার।

এর মধ্যেই এম এস ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর বাক্যালাপের ভিডিও এবং ছবি সেটিও ভাইরাল হয়ে গিয়েছে। এমনিতে কোহলি ও ধোনির মধ্যে বরাবর সম্পর্ক ভাল। কোহলি মনে করেন, তাঁকে অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার পিছনে মাহির অবদান রয়েছে। তাই যখনই তাঁদের মধ্যে সাক্ষাৎ ঘটে, আবেগের একটা বৃত্ত রচনা হয়।

https://twitter.com/mufaddal_vohra/status/1648036295288193024

সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মাহি ও চিকুর মধ্যে বহুক্ষণ কথা হয়েছে। দেখা গিয়েছে, মাহির কথা অনেক সময় ধরে শুনছেন চিকু (কোহলির ডাকনাম)। এমনকী একবার দেখা গিয়েছে, কথা শুনতে শুনতে তিনি হেসে গড়িয়ে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় জল্পনা, সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে কি কথা হয়েছে দুই মহাতারকার?

আইপিএলের এদিন ১৫ বছর পূর্ণ হল। দুই মহাতারকার ছবি দিয়ে সেটির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ধোনির সঙ্গে ছবিটি নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন কিং কোহলি। তিনি হলুদ ও লাল রংয়ের হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন। এমনকী রয়েছে জাতীয় পতাকার ইমোজিও।

আইপিএলের নিয়ম ভেঙেছেন কোহলি! বিরাট অঙ্কের জরিমানা হল প্রাক্তন অধিনায়কের


```