Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? জানিয়ে দিলেন বিরাটই

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের হয়ে বেশ কয়েকবছর অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবে নয়, ব্যাটার হিসেবেও সফল তিনি। চলতি আইপিএলে (IPL 2023) বেঙ্গালুরু হয়ে রীতিমতো রানের ফোয়ারা ছুটেছে বিরাট কোহলির (Virat Kohli)

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? জানিয়ে দিলেন বিরাটই

শেষ আপডেট: 16 May 2023 09:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের হয়ে বেশ কয়েকবছর অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবে নয়, ব্যাটার হিসেবেও সফল তিনি। চলতি আইপিএলে (IPL 2023) বেঙ্গালুরু হয়ে রীতিমতো রানের ফোয়ারা ছুটেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। সেই বিরাট এবার বেছে নিলেন ভারতীয় ক্রিকেট দলের আগামী অধিনায়ককে।

কী বললেন ভারতীয় তারকা?

সোমবার গুজরাত টাইটনসের হয়ে শুভমান গিলের (Subhman Gill) ইনিংস আইপিএলের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। টিভির পর্দায় গিলের ১০১ রানের ইনিংস দেখার পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কোহলি। সেখানে গিলের ভূয়সী প্রশংসা করেন বিরাট। পাশাপাশি ভারতীয় দলের আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি কারওর মধ্যে থাকে তবে সেটা রয়েছে গিলের মধ্যেই, বিরাট এমনই লেখেন নিজের পোস্টে। বিরাট আরও লেখেন, 'এভাবেই এগিয়ে যাও, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক।'

হায়দরাবাদের বিরুদ্ধে শুভমান ৫৮ বলে ১০১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। গিল যা খেলেছেন তা এক কথায় ক্লাসিক। আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন শুভমান (maiden IPL century)। ২৩ বছর বয়সি এই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ বহু তারকাই।

ভারতীয় দলে এখন প্রায় নিয়মিত প্লেয়ার গিল। টেস্ট দলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন তিনি। শুধু টেস্ট নয়, ওয়ান ডে দলেও শুভমানের খেলা যথেষ্ট আলোচিত। টি২০ ম্যাচেও ভারতীয় দলের জার্সিতে দেখা যায় গিলকে। যদি এভাবেই চলতে থাকে তবে বিরাটের অনুমান ভুল হবে না বলেই বিশেষজ্ঞদের ধারণা।

চেন্নাইকে হারিয়ে মাহির থেকে 'বিশেষ' পুরস্কার পেলেন রিঙ্কু! ধোনির ম্যাজিকে মজে নাইট তারকা


```