Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটের দশম শ্রেণির মার্কশিট ভাইরাল! কেমন নম্বর পেয়েছিলেন ‘কিং কোহলি’

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে কোনওকিছুই গোপন থাকে না। অবশেষে ১৯ বছর আগের বিরাট কোহলির (Virat Kohli) দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার ফল (Mark Sheet) প্রকাশ্যে এসেছে।   জীতিন যাদব নামক এক আইএএস অফিসার প্রাক্তন ভারত অধিনায়কের মার্কশ

বিরাটের দশম শ্রেণির মার্কশিট ভাইরাল! কেমন নম্বর পেয়েছিলেন ‘কিং কোহলি’

শেষ আপডেট: 10 August 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে কোনওকিছুই গোপন থাকে না। অবশেষে ১৯ বছর আগের বিরাট কোহলির (Virat Kohli) দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার ফল (Mark Sheet) প্রকাশ্যে এসেছে।  

জীতিন যাদব নামক এক আইএএস অফিসার প্রাক্তন ভারত অধিনায়কের মার্কশিট শেয়ার করেছেন। একাধিক বিষয় নিয়ে নম্বর পেলেও খেলার কোনও বিষয় নেই। দ্রুত এই ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্রই।

দেখা গিয়েছে, ২০০৪ সালে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেন বিরাট। ইংরাজিতে ৮৩ পেয়েছিলেন। হিন্দিতে ৭৫ নম্বর পান। তবে অঙ্ক ও বিজ্ঞানে ভাল পাননি। ওই দুই বিষয়ে যথাক্রমে ৫১ ও ৫৫ পেয়েছিলেন।

রেজাল্টে দেখা গিয়েছে, কোহলি বেশকিছু বিষয়ে প্রত্যাশামাফিক নম্বর পাননি। সেই নিয়ে ওই পুলিশ আধিকারিক লিখেছেন, ‘নম্বরই জীবনের সবকিছু নয়, দরকার নিষ্ঠা ও আবেগও। সেটাই সাফল্যের অন্যতম চাবিকাঠি। সেটি যদি সূচক হতো, তা হলে কোহলিকে সারা দেশ অনুসরণ করত না।’

এর আগে দশম শ্রেণির সিবিএসই মার্কশিট প্রকাশ করেছিলেন কোহলি। তিনি লিখেছিলেন, আমার মার্কশিটে যে বিষয়ের কোনও উল্লেখ নেই,  সেটাই আমার চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল? কী বলতে চাইছি বুঝেছেন নিশ্চয়ই।

কোহলি বলতে চেয়েছেন মার্কশিটে খেলার কোনও বিষয় ছিল না। তিনি সেবারই জানিয়েছিলেন, স্কুলে পড়াশুনোর পাশাপাশি খেলাকেও সমান অগ্রাধিকার দিতে হবে। মানসিক গঠনে খেলার প্রভাব অস্বীকার করা যাবে না।

ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে ১৫ অগস্ট থেকে এই কাজটা করতেই হবে


```