ফের বিরুষ্কার ছবি টুইটারে, প্রেম যেন উথলে উঠছে!
দ্য ওয়াল ব্যুরো: জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত তাঁরা। হবে না-ই বা কেন। দু'-এক দিন ছাড়া ছাড়াই যদি তাঁদের 'প্রেম' উথলে ওঠে ছবিতে, আর সেই ছবি ঘনঘন পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়, তা হলে তো আলোচনার কেন্দ্রে তাঁরা থাকবেনই।
তারকা জগ
শেষ আপডেট: 20 July 2018 06:16
দ্য ওয়াল ব্যুরো: জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত তাঁরা। হবে না-ই বা কেন। দু'-এক দিন ছাড়া ছাড়াই যদি তাঁদের 'প্রেম' উথলে ওঠে ছবিতে, আর সেই ছবি ঘনঘন পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়, তা হলে তো আলোচনার কেন্দ্রে তাঁরা থাকবেনই।

তারকা জগতের আলোচিত জোড়ি, বিরুষ্কা অর্থাৎ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গত ডিসেম্বর মাসে বিয়ের পর থেকেই এমন সব ছবি টুইটারে 'হটকেক'। সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছেন বিরাট। সেখান থেকেই বৃহস্পতিবার রাতে অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। নেটিজেনরা বলছেন, 'স্টাইলিশ'তম ছবি বলাই যায় সেটিকে।

দেখে নিন বিরাটের সাম্প্রতিক টুইট।
https://twitter.com/imVkohli/status/1019980506715258880