Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সশস্ত্র ডাকাতের মোকাবিলা করতে প্লায়ার্স হাতে তেড়ে এলেন মহিলা, দেখুন সেই ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি শেষ হয়েছে বটে, কিন্তু দেবীপক্ষ চলছে এখনও। দেবী আরাধনার মাসেই সাহসিকতার এক অনন্য নজির রাখলেন এক মহিলা ব্যাঙ্ক কর্মচারী। ভরদুপুরে রাজস্থানের এক ব্রাঞ্চে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা একার চেষ্টায় রুখে দিয়েছেন এই মহিলা। সামা

সশস্ত্র ডাকাতের মোকাবিলা করতে প্লায়ার্স হাতে তেড়ে এলেন মহিলা, দেখুন সেই ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 19 October 2022 14:11

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি শেষ হয়েছে বটে, কিন্তু দেবীপক্ষ চলছে এখনও। দেবী আরাধনার মাসেই সাহসিকতার এক অনন্য নজির রাখলেন এক মহিলা ব্যাঙ্ক কর্মচারী। ভরদুপুরে রাজস্থানের এক ব্রাঞ্চে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা একার চেষ্টায় রুখে দিয়েছেন এই মহিলা। সামান্য একটা প্লায়ার্স হাতে রণংদেহি মূর্তিতে তিনি ধরাশায়ী করেন এক অপরাধীকে। সিসিটিভি ফুটেজে পাওয়া সেই মুহূর্তের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

দুপুরবেলা, লাঞ্চ আওয়ার পেরিয়েছে সবে। দিনের এই সময়টা ব্যাঙ্কে গ্রাহকের সংখ্যা বেশ কিছুটা কম থাকে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে মীরা চক মার্গের আরএমজিবি ব্যাঙ্কেও ভিড় ছিল না সেসময়। পরিস্থিতির সুযোগ নিয়ে চোখে মুখে কাপড় বেঁধে, হাতে একটা বড় ছুরি নিয়ে আচমকা ব্যাঙ্কে ঢুকে পড়ে এক ডাকাত। তাকে দেখে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত লোকজন। সেই সময় ব্যাঙ্কের ভল্টে ছিল প্রায় ৩০ লক্ষ টাকা। খোলা ছুরি হাতেই ব্যাঙ্কের ভেতরে চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকে ওই ডাকাত। ডেস্কে ডেস্কে গিয়ে টাকাকড়ির খোঁজও শুরু করে দেয় সে। একলা হলেও হাতে ধারালো অস্ত্র থাকায় তার কাছে ঘেঁষার সাহস করেনি কেউ।

https://twitter.com/Manish_IndiaTV/status/1581840076685787136?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1581840076685787136%7Ctwgr%5E5674e4ebcf5212b76cb2e779e63864b39ff02387%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcdn.iframe.ly%2Fapi%2Fiframe%3Furl%3Dhttps3A2F2Ftwitter.com2FManish_IndiaTV2Fstatus2F1581840076685787136v%3D1app%3D1api_key%3D8510e6e576de39438cfe4b

ইন্ডিয়া টিভির তরফে মনীশ ভট্টাচার্য তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন বীরাঙ্গনা ব্যাঙ্ক ম্যানেজারের এই ভিডিওটি। জানা গেছে ওই মহিলার নাম পুনম গুপ্তা। ব্যাঙ্কে ডাকাত পড়েছে বুঝতে পেরে পুরুষ সহকর্মীদের তোয়াক্কা না করে একাই এগিয়ে আসেন তিনি। হাতের কাছে কিচ্ছু না পেয়ে শেষে ইলেক্ট্রিক্যাল কাজে ব্যবহৃত প্লায়ার্স নিয়েই ডাকাতের দিকে তেড়ে আসেন ওই মহিলা। দুজনের মধ্যে হাতাহাতির সম্ভাবনাও তৈরি হয়। মহিলা অফিসারের সেই রুদ্রমূর্তি দেখে সাহস পেয়ে তাঁর পাশে ছুটে আসেন সহকর্মীরাও। প্রতি আক্রমণের মুখে একটা সময়ে বেগতিক বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে অপরাধী। কিন্তু ব্যাঙ্ক কর্মচারীদের তৎপরতা আর উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ে যায় সে। ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Viral Video)

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রবল ভাইরাল এই ট্যুইট। ভিডিও দেখে সাহসী ব্রাঞ্চ ম্যানেজারের নাম পুনম গুপ্তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনেরা (Viral Video)। অপরাধীর বিরুদ্ধে এক নারীর একলা অসম লড়াইকে কুর্নিশ জানিয়েছে প্রশাসনের কর্তাব্যক্তিরাও।


```