দ্য ওয়াল ব্যুরো: বিমানের ভিতরে যাত্রীরা চিৎকার করছেন, কেউ বাঁচার জন্য ভগবানকে ডাকছেন, কেউ বা কাঁদছেন। ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও। আর্তনাদের সেই ভিডিও না কি ভেঙে পড়া লায়ন এয়ার বিমানের। বিষয়টি ছড়াতেই গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বৃহস্পতিবারই সেই ঝড়ের দমক কমে গেল। জাকার্তা জানিয়ে দিল, ভাইরাল ভিডিওটি ভেঙে পড়া বিমানের নয়, তবে লায়ন এয়ারেরই অন্য একটি বিমানের।
গত রবিবার লায়ন এয়ার বিমান জেট-৬১০ সমুদ্রে ভেঙে পড়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটি লায়ন এয়ার জেট-৩৫৩-র। স্পষ্ট ব্যখ্যা দিয়ে ইন্দোনেশিয়া বিমান কর্তৃপক্ষ জানায়, জাভা সাগরে লায়ন এয়ারের যে বিমান ভেঙে পড়ে সেটি জাকার্তা থেকে উড়েছিল। ভাইরাল হওয়া বিমানটি ইন্দোনেশিয়ার অন্য শহর পাডং থেকে টেক অফ করে। কিছু প্রযুক্তিগত কারণে বিমানটি কেঁপে ওঠায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করেন। সেই ফুটেজই সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিউয়ারশিপে ভাইরাল।
রাশিয়ায় রক্তনদী, নাম তার ডালডাইকান
বৃহস্পতিবারই ইন্দোনেশিয়ার তরফে আবেদন করা হয়, ভুয়ো ভিডিও ঘিরে যেন আতঙ্ক না ছড়ায়। ততক্ষণে, অন্তত ৯০ হাজার বার ভিডিওটি দেখা হয়ে গিয়েছে। ২২ লাখের ফলোয়ার নিয়ে ফুটেজটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল। ফুটেজটিতে দেখা যায়, বিমানযাত্রীদের আর্তনাদ প্রাণভয় থেকেই। সব মিলিয়ে, ভেবেই নেওয়া হয় ফুটেজটি ভেঙে পড়া এয়ার লায়ন বিমানটির।
https://twitter.com/Sutopo_PN/status/1056862370469793792
এরই মাঝেই লায়ন এয়ার বিমান নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, লায়ন এয়ারের দুর্ঘটনায় পড়া বিমানটি ভাঙার আগের দিনই এসওএস সংকেত পেয়েছিল। রবিবার জাকার্তায় নামার আগে বিমানটি রেডিও অ্যালার্ট পায়। সোমবার সেই একই বিমান ১৮৯ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ে।

ইন্দোনেশিয়া এয়ারপোর্ট কন্ট্রোলরুম সূত্রে খবর, রেডিও অ্যালার্ট পেয়েও বিষয়টিকে গুরুত্ব দেননি পাইলট। রবিবার দেনাপাসার বিমানবন্দর থেকে জাকার্তার জন্য উড়েছিল লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট । টেক অফের পরই সতর্ক বার্তা পান পাইলট। "সব ঠিক আছে"- মেসেজ দিয়েই রবিবার সকাল ১০.৫৫-তে বিমানটিকে জাকার্তায় নামান পাইলট।সোমবার সেই একই বোয়িং লায়ন এয়ার ৭৩৭ ম্যাক্স জেট সকাল ৬.২০-তে টেক অফ করে। ওড়ার ১৩ মিনিটের মধ্যে জাভা সমুদ্রে ভেঙে পড়ে।
গোটা বিষয়টি নিয়েই উত্তাল ইন্দোনেশিয়ার মিডিয়া।প্রশ্ন উঠছে,লায়ন এয়ার বিমানের প্রযুক্তিগত ত্রুটি কি তবে গোপন রাখার চেষ্টা চলছিল? বিষয়টি সামনে আসতেই লায়ন এয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই, লায়ন এয়ারের প্রযুক্তিগত আধিকারিককে বরখাস্ত করেছে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রক।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন