Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১০ টাকার জন্য অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে পেটাল বাস কন্ডাক্টর! ভাইরাল ভিডিও

ইতিমধ্যে ভাইরাল ভিডিও। যার ভিত্তিতে অভিযুক্ত কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড।

১০ টাকার জন্য অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে পেটাল বাস কন্ডাক্টর! ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

শেষ আপডেট: 13 January 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: তিলকে তালে পরিণত করা যাকে বলা! ১০ টাকা নিয়ে গোলমাল! তা থেকে শুরু হওয়া বচসা গড়াল মারপিটে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে পেটানোর অভিযোগ উঠল বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। 

ঘটনাটি জয়পুরের। ইতিমধ্যে ভাইরাল ভিডিও। যার ভিত্তিতে অভিযুক্ত কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড।


পুলিশ সূত্রের খবর, অবসরপ্রাপ্ত আমলা আরএল মীনার অভিযোগর ভিত্তিতে অভিযুক্ত বাস কন্ডাক্টর ঘনশ্যাম শর্মার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জানা যাচ্ছে, আগ্রা রোডের কানোটা বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার কথা ছিল ওই আমলার। কন্ডাক্টরকে তিনি সেকথা বলেওছিলেন। কিন্তু সেখানে না নামিয়ে কন্ডাক্টর তাকে নায়লার পরবর্তী স্টপে নামায়। অতিরিক্ত ১০ টাকা ভাড়াও চায়। 
অতিরিক্ত ভা্ড়া দিতে অস্বীকার করেন অবসরপ্রাপ্ত আমলা।

এরপরই বচসা। তা থেকে মারধর। রীতিমতো থাপ্পড় মারতে মারতে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে এবিষয়ে কানোটা স্টেশন হাউস অফিসারের (এসএইচও) কাছে জানান ওই আমলা। তারই ভিত্তিতে অভিযুক্ত কন্টাক্টরকে সাসপেন্ড করেছে জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড।


```