Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাক্তন প্রেমিক কোথা থেকে ঢুকে সিঁদুর পরিয়ে দিল ছাদনাতলায়! হতভম্ব বরযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: জমজমাট বিয়ের আসর। বর-কনেকে ঘিরে আছেন অতিথিরা। মালাবদল হল বলে। এমন সময় হঠাৎ ছন্দপতন! বিয়ের আসরে শোরগোল পড়ে গেল আচমকাই। ছাদনাতলায় ওই তৃতীয় ছেলেটা কে? সে আর কেউ না, সে কনের প্রাক্তন প্রেমিক। আচমকাই বিয়ের আসরে ঢুকে একেবারে ছাদ

প্রাক্তন প্রেমিক কোথা থেকে ঢুকে সিঁদুর পরিয়ে দিল ছাদনাতলায়! হতভম্ব বরযাত্রীরা

শেষ আপডেট: 8 December 2021 11:09

দ্য ওয়াল ব্যুরো: জমজমাট বিয়ের আসর। বর-কনেকে ঘিরে আছেন অতিথিরা। মালাবদল হল বলে। এমন সময় হঠাৎ ছন্দপতন! বিয়ের আসরে শোরগোল পড়ে গেল আচমকাই। ছাদনাতলায় ওই তৃতীয় ছেলেটা কে? সে আর কেউ না, সে কনের প্রাক্তন প্রেমিক। আচমকাই বিয়ের আসরে ঢুকে একেবারে ছাদনাতলা পর্যন্ত পৌঁছে যায় সে। কনের সিঁথিতে তুলে দেয় সিঁদুর। না এটা কোনও বলিউড সিনেমার গল্প নয়। এমনটা সত্যি সত্যিই হয়েছে উত্তরপ্রদেশে। গোরখপুরের এক বিয়েবাড়িতে প্রাক্তন প্রেমিক গিয়ে সোজা ছাদনাতলায় সিঁদুর পরিয়ে দিয়েছে কনের মাথায়। ব্যাপার দেখে হতভম্ব উপস্থিত অতিথি থেকে শুরু করে বরযাত্রী সকলেই। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও তা দেখে চমকে উঠেছেন। ৪৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বর কনে বরমালা হাতে দাঁড়িয়ে আছেন। আর কিছুক্ষণেই হবে মালাবদল। এমন সময় হঠাৎ ছাদনাতলায় ঢুকে পড়েছে এক যুবক। জোর করে কনের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে সে। একবার নয়, দু’বার। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে কয়েক সেকেন্ড লেগেছে। তারপর অবশ্য সকলে মিলে মারধর শুরু করেছেন ওই যুবককে। ছাদনাতলা জুড়ে ব্যাপক বিশৃঙ্খলা। তারপর কী হল আর সেই ভিডিওতে দেখা যায়নি। https://twitter.com/VivekPandeygkp/status/1468080876651118592?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468080876651118592%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fspurned-lover-smears-sindoor-on-girls-forehead-in-front-of-groom-2642049 এই ছোট্ট ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই ভিডিও ঘিরে সকলেই ভিডিও ঘিরে নানারকম প্রতিক্রিয়া দিয়েছেন।

```