Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিআইপি-র গাড়ি বলে ছাড় নয়, সিগন্যালে দাঁড়াতে হবে আমজনতার সঙ্গে: মুখ্যমন্ত্রী

সোমবার ধনধান্য স্টেডিয়ামে ডাক্তারদের একটি অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিআইপি-র গাড়ি বলে ছাড় নয়, সিগন্যালে দাঁড়াতে হবে আমজনতার সঙ্গে: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 February 2025 23:57

দ্য ওয়াল ব্যুরো: লালবাতি, নীলবাতি গাড়ি দেখলে সেগুলিকে পাশ করানোর জন্য তৎপর হয়ে ওঠেন ট্রাফিক পুলিশের কর্তারা। অনেক সময় সেজন্য বাকি গাড়িকে আটকেও দেওয়া হয়। এই জিনিস আগামী দিনে বাংলায় যেন না হয়। ভিআইপি-র গাড়ি (VIP cars) বলে ছাড় নয়, সিগন্যালে (signal) দাঁড়াতে হবে আমজনতার সঙ্গে।

বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সোমবার ধনধান্য স্টেডিয়ামে ডাক্তারদের একটি অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মঞ্চে তখন উপস্থিত ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমরা। প্রশাসনিক শীর্ষ কর্তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাফ কথা, "ভিআইপি ব্যস্ততার অজুহাতকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না।"

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদাহরণও টেনে আনেন। বলেন, "খেয়াল করে দেখবেন, আমি কিন্তু অনেক সময় ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকি। পুলিশকে বারণ করি, যাতে আমার গাড়ির জন্য কোনও গাড়ি যেন না আটকানো হয়।"

কেন ভিআইপি-র গাড়ি বলে ছাড় নয়, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আপনার দরকারটা দরকার আর সাধারণ মানুষের দরকারটা দরকার নয়? তাঁদেরও তো অনেক ধরনের কাজ থাকে। ২ মিনিট আগে যাবেন বলে কাউকে বিপদে ফেলা ঠিক নয়। বরং, যার তাড়া থাকবে তিনি যেন হাতে সময় নিয়ে রাস্তায় বের হন।"

ক্রসিংগুলিতে দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে ট্রাফিক পুলিশ কর্মীদের বাড়তি নজরদারির কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 


```