Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, মৃত তৃণমূল নেতা, পুলিশের হাতে এল সিসিটিভি ফুটেজ

মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রোহন(৩৮)। মাথায় গুলির ক্ষত পাওয়া গেছে।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, মৃত তৃণমূল নেতা, পুলিশের হাতে এল সিসিটিভি ফুটেজ

নিজস্ব ছবি

শেষ আপডেট: 2 April 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট। গুলিবিদ্ধ যুবক। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল। দেহটি উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানালেন ডিসি সাউথ। এদিকে ঘটনায় পুলিশের হাতে এল এলাকার সিসিটিভি ফুটেজ।

মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রেহান(৩৮)। মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। আজ ভোরে রাজীবনগর এলাকায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতেন দেখেন স্থানীয়রা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, রেহানকে মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় দেখা গেছে রাস্তায়। বাড়ির পাশেইগভীর রাত পর্যন্ত মদ্যপান করছিলেন। তারপরই পিছন থেকে গুলি করা হয়। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। 

যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যায়, সাদা জামা পড়ে মুখে হাত দেওয়া রেহান হাঁটছেন এবং ঠিক তার পিছনেই বন্ধু-বান্ধব এবং সঙ্গীরা যাচ্ছেন। এরপরই গুলি লাগে এবং ঋজু ও বাবলুকে পালাতে দেখা যায়। ঘটনার পর থেকে পলাতক তাঁরা। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

প্রোমোটারি করার পাশাপাশি রেহান এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার মদের আসলে তাঁর সঙ্গে আর কারা ছিলেন, তা জানার চেষ্টা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। 

স্থানীয়রা বলছেন, প্রোমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনও বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যবসায়িক লোকজনের সঙ্গে মত পার্থক্যের জেরে এই খুন। আপাতত দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 


```