Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ ঘণ্টার বনধে ক্ষোভ বাড়ছে, লাঠি, পাথর, কাঁদানে গ্যাসে অগ্নিগর্ভ কেরল, গ্রেফতার ২৩৩

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের আগুন ছড়াচ্ছে গোটা দেশেই। একের পর এক হিংসাত্মক ঘটনার খবর আসছে দিল্লি, উত্তরপ্রদেশের নানা জায়গা থেকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে কেরলেও। নাগরিকতা আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ১২

১২ ঘণ্টার বনধে ক্ষোভ বাড়ছে, লাঠি, পাথর, কাঁদানে গ্যাসে অগ্নিগর্ভ কেরল, গ্রেফতার ২৩৩

শেষ আপডেট: 16 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের আগুন ছড়াচ্ছে গোটা দেশেই। একের পর এক হিংসাত্মক ঘটনার খবর আসছে দিল্লি, উত্তরপ্রদেশের নানা জায়গা থেকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে কেরলেও। নাগরিকতা আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছিল কেরলে। অবরোধ তুলতে পুলিশ রাস্তায় নামলে বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পাল্টা লাঠি চালায় পুলিশও। বিকেল পর্যন্ত অন্তত ২৩৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয় কেরলের রাস্তায় রাস্তায়। টায়ার পুড়িয়ে, স্লোগান তুলে নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, ৩০টি সংগঠনের সদস্যেরা রাস্তায় নেমে অশান্তি শুরু করে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।  কোচি, তিরুঅনন্তপুরমে বিক্ষোভ চরম আকার নেয়। কোচি মেট্রো, অ্যাপ ক্যাব, অটো-রিক্সা ছাড়া বাকি সব যানবাহনই বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, এরনাকুলাম, পালাক্কাড়, কোল্লাম, কোঝিকোড়, কান্নুরে রাস্তায় নেমে পাথর ছুড়তে শুরু করে করে বিক্ষোভকারীরা। জখম হন অনেকে। বেলা গড়াতে আটক করা হয় প্রায় ২৩৩ জন বিক্ষোভকারীকে। তাদের মধ্যে এরনাকুলাম থেকে ৫৫ জন, ত্রিচূর থেকে ৫১ জন, ইদ্দুকি থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জামিয়া-প্রতিবাদীদের উপর পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস! অবরুদ্ধ রাস্তা, বন্ধ মেট্রো, রণক্ষেত্র দিল্লির সীলামপুর

ক্যাবের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চরম আকার নিয়েছে। অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।  দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ জানিয়েছে, ধৃতরা সকলেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের বাসিন্দা। তাদের বাড়ি জামিয়া ও ওখলা এলাকায়। অন্যদিকে, অশান্ত উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হওয়া কয়েকশো প্রতিবাদী ছাত্রের উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। চালানো হয় জলকামান। শুধু দিল্লি, উত্তরপ্রদেশ নয়। নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতায় পথে নেমেছে হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বম্বে আইআইটি।

```