Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, ‘ওয়েলকাম’ বলে পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতার

স্বাধিকার ভঙ্গের নোটিসের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভেন্দু বলেন, ‘ওয়েলকাম’। তাঁর কথায়, “এরকম হাফ ডজন নোটিস পকেটে নিয়ে ঘুরছি। ওঁরা যা পারেন করুন।”

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, ‘ওয়েলকাম’ বলে পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতার

শেষ আপডেট: 9 February 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার আগে রাজ্য সঙ্গীত বেজেছিল। সেই সময়ে নিজেদের আসনে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। পরে তাঁরা জাতীয় সঙ্গে গাইতে শুরু করে দেন।

রাজ্য সঙ্গীতের সময়ে এভাবে সভায় বসে থাকার কারণে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করল শাসক দল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই অভিযোগ জানিয়েছেন। তাঁর বক্তব্য, রাজ্য সঙ্গীতকে অপমান করেছেন শুভেন্দুরা।

শুভেন্দু তথা বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত বলে মানতে চান না। সেই কারণেই তাঁরা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিলেন।

এ নিয়ে বৃহস্পতিবার সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এঁরা বাংলাকে অপমান করছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে। বাংলার মানুষ এঁদের মাফ করবে না।

এদিন স্বাধিকার ভঙ্গের নোটিসের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভেন্দু বলেন, ‘ওয়েলকাম’। তাঁর কথায়, “এরকম হাফ ডজন নোটিস পকেটে নিয়ে ঘুরছি। ওঁরা যা পারেন করুন।”

বিধানসভার প্রেস কর্নার নিয়েও এখন শঠে শাঠ্যং পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর সেখানে সাংবাদিক বৈঠক করে বিজেপি। তার পরে সেখানে সরকার পক্ষেরও সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু এত বেশি সময় নেয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হন। তার পরই দেখা যায়, শুক্রবার স্পিকারের সচিবালয় জানিয়ে দিয়েছে যে, প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করতে গেলে অনুমতি নিতে হবে। কতক্ষণ ধরে সাংবাদিক বৈঠক করা হবে তা আগে থেকে জানাতে হবে। স্পিকারের ওই নির্দেশের পর বিজেপি জানিয়েছে, তার আর প্রেস কর্নারই ব্যবহার করবে না। দরকার পড়লে বিধানসভার বাইরে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করবে।


```