Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনীত গোয়েলের তো পদোন্নতি হল! জনস্বার্থ মামলা নিয়ে কী বললেন প্রধান বিচারপতি

সিপি পদ থেকে সরলেও এখনও ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বিনীত গোয়েলই।

বিনীত গোয়েলের তো পদোন্নতি হল! জনস্বার্থ মামলা নিয়ে কী বললেন প্রধান বিচারপতি

পুলিশ কর্তা বিনীত গোয়েল ও হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

শেষ আপডেট: 18 September 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: এ যেন রবি ঠাকুরের ছোট গল্পের মতো! শেষ হয়েও হইল না শেষ! ২৪ ঘণ্টা আগে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে রাজ্য। তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বিনীত গোয়েল।

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিতে আগেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "যাঁকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা দায়ের হয়েছিল, সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল! সিপি থেকে এখন তো উনি এডিজি!"

সঙ্গে সঙ্গে আপত্তি জানান বিনীতের আইনজীবী । আদালতকে তিনি বলেন, "ইতিমধ্যে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তাই এই আবেদনের কোনও গুরুত্ব নেই।" 

তবে এই মামলার বিষয়ে এদিন কোনও মন্তব্য করেননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালত জানিয়েছে, আরজি কর সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু সুপ্রিমকোর্টে বিচারাধীন তাই জুডিশিয়াল প্রটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি থাকবে। ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালতের সেই নির্দেশের পর প্রয়োজনে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলাগুলির শুনানির আবেদন করা যাবে। 

প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের দাবি মেনে মঙ্গলবার বিকেলে বিনীতকে সরিয়ে পুলিশ কমিশনারের পদে মনোজ বর্মাকে এনেছে রাজ্য। বিনীতকে পাঠানো হয়েছে টাস্ক ফোর্সের এডিজি পদে। তবে সিপি পদ থেকে সরলেও এখনও ঘুরে ফিরে  আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বিনীত গোয়েলই।


```